‘মূর্খের মতো আমি রাজনীতিতে যোগ দিতে পারব না’, রাজনীতির ময়দানে কাদের নিশানা করলেন শ্রুতি?

Shruti Das about Politics: কাটোয়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল শ্রুতি দাস (Shruti Das)। অভিনেত্রী হওয়ার স্বপ্ন তাকে টেনে এনেছিল কলকাতায়। গত কয়েক বছরে টলিউডের এক পরিচিত মুখ হয়ে উঠেছেন শ্রুতি (Shruti Das)। কয়েক মাস আগেই শেষ হয়েছে তার জনপ্রিয় ধারাবাহিক রাঙ্গা বউ। তারপরেই পা রাখেন বড়পর্দায়।

শিবপ্রসাদ নন্দিতার ছবিতে রাখি গুলজার এর সহ অভিনেত্রী হিসেবে কাজ করেছেন শ্রুতি দাস (Shruti Das)। জানা গিয়েছে এই ছবিটি গরমের ছুটিতে ১০ মে মুক্তি পেতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। এই ছবিতে মুখ্য ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাখি গুলজার, প্রমুখকে দেখা যাবে। স্বাভাবিকভাবে এই বলা যায় তার ক্যারিয়ার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। অভিনেত্রীর মনের কথা বলতে কখনোই দ্বিধাবোধ করেননি তিনি বরং জোর তার জুটেছে ঠোঁট কাটা পরিচয়। সব সময় ট্রোলারদের মুখে ঝামা ঘষে দিতে ওস্তাদ তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন রাঙা বউ। শ্রুতি দাস (Shruti Das) সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। যেকোনো বিষয়েই সোশ্যাল মিডিয়া মুখ খুলতে দেখা যায় তাকে। ‌নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নেন তিনি। আজকালকার অভিনেতা অভিনেত্রীরা প্রায়শই রাজনীতির ময়দানে পা রাখছেন। অনেক অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পেয়ে যান। ‌রচনা ব্যানার্জি প্রথম রাজনীতির ময়দানে পা রেখেই প্রার্থী হয়ে গেছেন। ‌

তবে শ্রুতিকে নির্বাচনের টিকিট দিলেও, তিনি কি রাজনীতির ময়দানে পা রাখবেন (Shruti Das about Politics)? উত্তর অভিনেত্রী (Shruti Das) জানিয়েছেন, “সেটার জন্য আগে পড়াশোনা করতে হবে। ছোটবেলা থেকে নাচ শিখেছি। পড়াশোনা শিখেছি। কিন্তু রাজনীতি নিয়ে আমার কোনও পড়াশোনা নেই। মূর্খের মতো আমি রাজনীতির ময়দানে নামতে পারব না। আমায় নিয়ে অন্যরা হাসাহাসি করবে সেটা আমি হতে দেব না। তবে দেবদা আমার আদর্শ”।

দেবকে নিজের আইডিয়াল মনে করেন শ্রুতি (Shruti Das)। তার কাছ থেকে রাজনীতি অভিনয় সবই শেখার আছে বলে মন্তব্য করেছেন শ্রুতি দাস। দেবের প্রসঙ্গে শ্রুতি বলেন, “দেবদা যেভাবে অভিনয়, রাজনীতি, প্রযোজনা সবটা সামলায় সেটা শেখার মতো। আমার কাছে উনি আদর্শ”। দেবের হয়ে প্রচার করবেন কিনা প্রসঙ্গ উঠতেই তিনি জানান, ‘আগে আমায় জানতে হবে কী নিয়ে প্রচার হচ্ছে। আমি কেন যাচ্ছি। আমার উদ্দেশ্য যদি সফল হচ্ছে কিনা সেটাই মূল বিষয়” (Shruti Das about Politics)। 

RELATED Articles