পাশাপাশি বাড়ি, বারান্দা-ছাদ থেকে চোখে চোখে কথা, কিশোর বয়সে শুরু সৌরভ-ডোনার প্রেম কাহিনী, প্রথম ডেটে কোথায় গিয়েছিলেন দাদা-বৌদি, জানেন?

সৌরভ গঙ্গোপাধ্যায়, নামটা বাঙালির কাছে একটা আবেগ। ২২ গজে শত্রুদের বিপক্ষে ছক্কা হাঁকিয়ে কীভাবে তাদের ‘বাপি বাড়ি যা’ বলতে হয়, তা দাদার থেকে ভালো আর কে জানে! সৌরভের কর্মজীবন কিন্তু তবে বেশ চর্চার। এক সময়ের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দল থেকে বাদ পড়া থেকে শুরু করে সেই ভারতীয় ক্রিকেট বোর্ডেরই সভাপতি হওয়া, সব মিলিয়ে বেশ বিতর্কপূর্ণ কর্মজীবন কেটেছে তাঁর।

এর পাশাপাশি সৌরভের ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর অনুরাগীদের কিন্তু উৎসাহের শেষ নেই। আসলে নিজের আদর্শের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার ইচ্ছে কোন ভক্তেরই বা থাকে না! বর্তমানে জি বাংলার ‘দাদাগিরি’-তে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ছোঁয়ায় দাদাগিরি যে এল অনন্য মাত্রা পেয়েছে, তা বলাই বাহুল্য।

দাদাগিরির মঞ্চেও সৌরভের সঙ্গে ডোনার সম্পর্ক, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানান গল্পের কথাও বারবার উঠে আসে। প্রতিযোগীদের সঙ্গে খেলার মাঝেই ডোনা বা মেয়ে সানাকে নিয়ে নানান গল্প দাদা নিজেই করে থাকেন। সেই গল্পের মাঝেই এবার উঠে এক কাহিনী। সৌরভ ডোনাকে নিয়ে প্রথমবার ডেটে কোথায় গিয়েছিলেন, তা এবার খোলসা হল।     

সৌরভের সঙ্গে ডোনার প্রেমের সম্পর্কে অল্পবিস্তর অনেকেই জানেন। তবে তাদের এই প্রেমের পথটা কিন্তু মোটেই মসৃণ ছিল না। শুরু থেকেই ছিল নানান বাধা। পাশাপাশি বাড়ি, পাড়ার মেয়ে আর এর সঙ্গে ব্যবসা সংক্রান্ত কিছু অমত, সব মিলিয়ে দু’জনের সম্পর্কটা প্রথমে মানতেই চায় নি দুই পরিবারই। তার উপর সৌরভ আবার ব্রাহ্মণ, ফলে আরও বাধা বাড়ে।

কিন্তু বাধা থাকলেও প্রেম কী আর থেমে থাকে! সে ঠিকই নিজের পথ প্রশস্ত করে। সৌরভ-ডোনার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। সৌরভের বাবা সাপোর্ট করেছিলেন বটে তবে এও কড়াকড়ি বলেছিলেন যাতে সৌরভ নিজের কেরিয়ারে ভালোভাবে মনোনিবেশ করেন। এভাবেই পাশাপাশি বাড়ি থেকেই চলতে থাকে প্রেম। চিঠি বিনিময়ের মাধ্যমে আরও কাছাকাছি আসে দুটি মন।

এরপর বাইরে তাদের প্রথম দেখা যখন সৌরভ ডোনাকে গাড়ি করে চেতলায় ড্রপ করেছিলেন। মনের মধ্যে একটা আলাদাই ভাললাগা তৈরি হয়। এরপর প্রথম ডেটে তারা যান একটা চাইনিজ রেস্তোরাঁতে। সেই সময় ডোনা বড়োজোর ক্লাস ইলেভেন-টুয়েলভে পড়েন। তবে ধীরে ধীরে সমস্ত বাধা কাটিয়ে প্রেম পায় পূর্ণতা। প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেললেন সৌরভ ও ডোনা।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles