টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী জনপ্রিয়তা তুঙ্গে। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি একাধিক সিনেমা হিট করেছেন তার স্টাইল সেগমেন্ট নিয়ে পাগল অনুগামীরা। গ্ল্যামারাস এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের নিশ্চুপ থেকেছেন বরং নিজের কাজ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই নিজেকে মেলে ধরেছেন স্বাভাবিকভাবেই যে কোন বিতর্ক থেকে নিজেকে দূরে রাখেন মিমি চক্রবর্তী।
তবে সম্প্রতি অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী।দুর্গা পূজার মধ্যেই মুক্তি পাচ্ছে বাজি সিনেমা। দীর্ঘদিন পরে এই জুটি ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নিজের সিনেমা নিয়ে রীতিমত ব্যস্ত সিডিউলে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। অরিন্দম শীল প্রযোজিত খেলা যখন সিনেমায় দেখা যাবে মিমি কে।
তবে এত ব্যস্ততার মধ্যেও বিয়ে নিয়ে সুখবর শোনালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়া তে তিনি একটি সান কিসড ছবি পোস্ট করেন। যা দেখে চোখ টেনেছে নেটিজেনদের মধ্যেই। ছবি দেখে অনেকেই ভালোবাসা জানিয়েছেন কমেন্ট করে। এসবের ফাঁকেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন ‘দারুণ খবর আসতে চলেছে শীঘ্রই, সঙ্গে থাকুন…তবে হ্যাঁ এখনই বিয়ে করছি না’।
তবে দারুন খবর কি? সেই সাসপেন্স নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। সূত্রের খবর নতুন একটি গানের ভিডিও আসতে চলেছে মিমির। কিন্তু সেটা কি জিতের সাথে জুটি বেঁধে নাকি নিজের সেই বিষয় নিয়ে আপাতত রহস্য রাখতে চান এই অভিনেত্রী।
সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মিমি চক্রবর্তী ফ্যান ফলোয়িং সংখ্যা। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা তুঙ্গে। তার মিষ্টি লুক এ মডেলিং বা শুটিং ছবি দেখেই কাত অনেকেই। তবে ইতিমধ্যেই বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছেন না মিমি চক্রবর্তী। অর্থাৎ আপাতত সিঙ্গেল থাকতেই চান তিনি।






