রাজা ও মধুবনী, টলি পাড়ার জনপ্রিয় জুটির মধ্যে একটি। তাদের সম্পর্কের আলাদা করে বলার প্রয়োজন সত্যিই পড়ে না। মানুষ তাদের আজও ওম-তোড়া হিসেবেই ভালোবাসে। পর্দার প্রেমকে বাস্তবের রূপ দিয়েছেন এই জুটি। এখন তো তাদের জীবন জুড়ে তাদের সন্তান কেশব।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রাজা ও মধুবনী দু’জনেই। নানান সময় নানান ভিডিও, ছবি পোস্ট করতে দেখা যায় তাদের। রাজা ও মধুবনীর তো ইউটিউব চ্যানেলও রয়েছে যাতে তাদের দৈনন্দিন জীবনের নানান ঘটনা শেয়ার করেন তারা। তবে এবার ঘটল এক কাণ্ড।
সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে রাজাকে ভিখারি বলে ‘অপমান’ করলেন মধুবনী। কী এমন ঘটল যে সকলের সামনে এভাবে রাজাকে আক্রমণ করলেন তিনি? তা নিয়ে এখন শুরু হয়েছে চর্চা। তাহলে কী ভাঙনের পথে দীর্ঘদিনের জনপ্রিয় জুটি? উঠছে এমনই সব প্রশ্ন।
কী ঘটেছে ঘটনাটি?
তবে এসবের মাঝে সত্যিটা একটু অন্যরকমই। সম্প্রতি একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যাতে দেখা যাচ্ছে, মধুবনী রাজাকে বলছেন যে তিনি যে ‘ভিখারি’ সেটা তিনি কেন তাঁকে বিয়ের আগে জানান নি। মধুবনীর প্রশ্ন কেন রাজা তাঁকে জানান নি তাঁর বাড়ি নেই, তাঁর টাকা, তাঁর কিচ্ছু নেই।
মধুবনীর এই প্রশ্নের উত্তরে রাজা বলেন, “আমি তো তোমায় বিয়ের আগেই বলেছিলাম যে তুমি ছাড়া আমার আর কিচ্ছু নেই”। এই ভিডিওটি যে সম্পূর্ণ মজার জন্যই বানানো, তা আর কারোর বুঝতে বাকি নেই।
তাদের এই মজার ভিডিও দেখে বেশ আনন্দই পেয়েছেন তাদের ভক্তরা। এমন নানান মজাদার ভিডিও মাঝেমধ্যেই বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজা ও মধুবনী। কখনও কখনও তাদের ভিডিও-র অংশ হয় তাদের ছেলে কেশবও। তবে নেটিজেনরা এটা ভেবে বেশ খুশি যে তাদের প্রিয় ওম-তোড়ার জুটিতে কোনও ভাঙন ধরে নি।





