গত বছরের নভেম্বর মাসেই সোশ্যাল মিডিয়ায় মধুবনী জানান দেন যে নতুন অতিথি আসতে চলেছে তাঁর জীবনে। এরপর থেকেই একে একে নিজের অন্তঃসত্ত্বাকালীন নানান মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কিছুদিন আগেই শিবরাত্রি উপলক্ষ্যে একটি পোস্ট করেন মধুবনী। শিবলিঙ্গ হাতে নিয়ে ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। বলেন গত বছর নিষ্ঠা ভরে শিবরাত্রির উপোস করেছিলেন, তাই মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন- অর্ধ জন্মদিনেই উপহারের ছড়াছড়ি, কী কী উপহার পেল রাজ-শুভশ্রী পুত্র ইউভান?
সম্প্রতি, ৯ মাসের সাধ খেয়েছেন মধুবনী। সেই সমস্ত ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এদিন সাধের অনুষ্ঠানের জন্য মধুবনী পরেছিলেন লাল রঙের শাড়ি ও সঙ্গে সোনার গয়না। সিঁথিতে ছিল চওড়া সিঁদুর ও কপালে লাল টিপ।
এদিন সাধে নানা রকমের খাবারে ছড়ানো ছিল টেবিলে। ইলিশ থেকে শুরু তোপসে, সবই ছিল মধুবনীর জন্য। এদিনের ছবি পোস্ট করে মধুবনী লেখেন, “আজ আমার ৯ মাসের সাধ হল। আমার মামুনির হাতের পায়েসের কোনও জবাব নেই। দই ইলিশের কথা তো ছেড়েই দিলাম। এরকম দই ইলিশ গোটা কলকাতায় আর কেউ বানাতে পারে কী না সন্দেহ আছে। আর তোপসের ফ্রাই আর কিং সাইজ গলদা চিংড়ি সত্যি কথা বলতে কি, একটা একটা খেয়ে পোষায় না জাস্ট। বেশ গোটা পাঁচেক খেলে তবে ঠিক আছে। দুপুরের খাওয়াটা জমিয়ে হয়েছে”।
View this post on Instagram
আরও পড়ুন- ‘সুহানাকে চুমু খেলে বয়ফ্রেন্ডের ঠোঁট ফাটিয়ে দেব’ হঠাৎ এমন কথা কেন বাদশাহ’র মুখে
এই করোনা পরিস্থিতিতে কাউকে নিমন্ত্রণ করতে পারেননি, সেই কারণে আক্ষেপও করেন তিনি। সবাই থাকলে মজা যে আরও দশ গুন, এও বলেন তিনি। এই পরিস্থিতিতে কোনও রিস্ক নিতে চাননি মধুবনীর পরিবার। নিজের সাত মাস ও পাঁচ মাসের সাধ খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন মধুবনী।





