‘আই লাভ ইউ’ সকলের সামনেই বলে ফেললেন মধুমিতা, দিলেন চুমুও, তবে কাকে? নাম জানতে উৎসুক নেটিজেনরা

‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকের সেই সাদাসিধে, চঞ্চল পাখি এখন ডানা ঝাপ্টিয়ে উড়তে শিখেছে। নিজের গতানুগতিক সাজপোশাক ছেড়ে এখন রীতিমতো বোল্ড অবতারে নিজেকে গড়ে তুলেছে। একের পর এক হট ছবি দিয়ে সে এখন প্রতিনিয়ত নেট দুনিয়া কাঁপাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেত্রী মধুমিতা সরকারের কথাই হচ্ছে। তিনি এখন টলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ। তরুণ প্রজন্মের স্টাইল আইকন।

ছোটো পর্দা হোক বা বড় পর্দা, সব ক্ষেত্রেই মধুমিতা নিজের সেরাটা দিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ফটোশুটের ছবি দেখে অনেক পুরুষই ঘায়েল। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন অভিনেত্রী। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৭ লক্ষ ছাড়িয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

আরও পড়ুন- সময় পেয়েই ঘুরতে বেরিয়ে পড়লেন রচনা, গাছগাছালির মধ্যে নিজেকে মেলে ধরলেন নতুন রূপে

সম্প্রতি, মধুমিতার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। একটি শর্ট ভিডিও এটি। ইনস্টাগ্রাম রিল বানিয়েছেন অভিনেত্রী একটি ইংরাজি ভয়েস ওভার দিয়ে। ভিডিওতে মধুমিতা বলছেন, “একটা গোপন কথা কী জানো? আমি তোমাকে ভালোবাসি”। তাঁর এই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মধুমিতার এই ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ কেউ আবার তাঁকে এও জিজ্ঞাসা করেছেন যে, কাকে উদ্দেশ্য করে একথা বললেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

আরও পড়ুন- কালীরূপে নাচ তনুশ্রীর, কতটা কষ্টকর ছিল শুটিং, রানী রাসমনির সেট থেকে শেয়ার করলেন ভিডিও 

বলে রাখি, শিশুশিল্পী হিসেবে ‘সবিনয়ে নিবেদন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু। এরপর একে একে ‘কেয়ার করি না’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘কুসুমদোলা’-এই ধারাবাহিকের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের মন জয় ফেলেন মধুমিতা। এরপর ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মাধ্যমে শুরু হয় তার বড় পর্দায় পথ চলা। অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন বিশেষ চর্চিত হয় দর্শকমহলে। এরপর অর্জুনের সঙ্গেই তাকে দেখা যাবে হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘দেবদাস ও একটি খুনের গল্প’-এ।

RELATED Articles