সময় পেয়েই ঘুরতে বেরিয়ে পড়লেন রচনা, গাছগাছালির মধ্যে নিজেকে মেলে ধরলেন নতুন রূপে

টলিউডের অতি পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎই একসময় বড় পর্দা থেকে নিজেকে একেবারেই সরিয়ে আনেন তিনি। এখন তিনি ছোটো পর্দার দর্শকের ড্রয়িং রুমে। স্ক্রিনে তার উপস্থাপনা, তার লুক, সবই যেন একেবারে ‘পারফেক্ট’। তাঁর সঞ্চালিত শো ‘দিদি নম্বর ওয়ান’, এখন ঘরে ঘরে জনপ্রিয়।

আরও পড়ুন- সাহসী ফটোশুটে নেটিজনেদের নজর কাড়লেন টলিউডের ‘গ্ল্যামার গার্ল’ নুসরত

ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন রচনা। তাই এখন সময় পেয়েই বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লেন তিনি। সম্প্রতিই নিয়েছে করোনার টিকা। এরপরই বেরিয়ে পড়েন শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন রচনা যেখানে তাঁকে লাল রঙের কুর্তি পরে কোনও এক সবুজ ঘেরা গ্রামে হারিয়ে যেতে দেখা গিয়েছে।

এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দেন, ‘যখন তুমি প্রকৃতির সঙ্গে থাকবে, তখন তুমি সেরা অনুভূতি পাবে”। শান্তিনিকেতনেই একটি জায়গায় গাছের আড়ালে ‘গজব কা হ্যায় দিন’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন অভিনেত্রী। তাঁর সেই মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বেশ সুন্দরসুন্দর কমেন্ট করেছে তাঁর অনুরাগীরা তাঁর এও ভিডিওতে।

আরও পড়ুন- কালীরূপে নাচ তনুশ্রীর, কতটা কষ্টকর ছিল শুটিং, রানী রাসমনির সেট থেকে শেয়ার করলেন ভিডিও 

কিছুদিন আগে রচনা একটি প্রিন্টেড ক্রপ টপ ও সাদা রঙের প্যান্ট পরে বোটের উপর নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেন। তাঁর সেই ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়।

উল্লেখ্য, একের পর এক হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী। শুরু টলিউড নয়, বলিউডেও নিজের জালবা প্রদর্শন করেছেন তিনি। প্রতি বলেই ছক্কা। মিঠুন চক্রবর্তী হোক বা প্রসেনজিত, সবার সঙ্গেই তার জুটি হিট।

আরও অন্যান্য খবর