নীল-তৃণার সঙ্গে জমিয়ে পার্টি করলেন মধুমিতা, হুল্লোড়-মজায় জমজমাট আড্ডা

টেলিভিশনের পর্দার নীল ভট্টাচার্য ও তৃণা সাহা বেশ পরিচিত মুখ। সম্প্রতিই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে। তাদের বিয়েতে অনেক তারকার দেখা মিললেও দেখা যায়নি অভিনেত্রী মধুমিতা সরকারকে। কিন্তু তখন দেখা না গেলেও এবার তিন বন্ধু মিলে করলেন জমিয়ে পার্টি।

তৃণা সম্প্রতি স্টার জলসার ধারাবাহিক ‘খড়কুটো’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকের চরিত্রের মতোই বাস্তব জীবনেও মজা, হই-হুল্লোড় করতে খুব ভালবাসেন তৃণা। তা তাঁর সোশ্যাল মিডিয়াই প্রমাণ করে। বন্ধুদের সঙ্গে তো বটেই, শুটিং-এর সেটেও সহ-অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে মজা, খুনসুটি করেই কাটান তিনি।

নীল ও তৃণার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি, তাই এখন পার্টি করে সমস্ত খামতি পুষিয়ে নিলেন মধুমিতা। নীল ও তৃণার বিয়ের সময় শুটিং-এর কাজে ব্যস্ত ছিলেন মধুমিতা। তাই সম্প্রতি, একটি ক্লাবে দেখা করেন তিনজন। হুল্লোড়-মজার মধ্যে দিয়েই কাটল তাদের সন্ধ্যে। এদিন মধুমিতাকে দেখা গেল কালো রঙের একটি পোশাকে ও তৃণার পরনে ছিল কমলা ও সাদা ডোরাকাটা একটি জ্যাকেটের নীচে একটি কালো টপ। নীল পরছিলেন একটি চেক শার্ট। তাদের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন- মধুবনীর সাধের অনুষ্ঠান জমজমাট, দিনের শেষে নিজের অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা

বলে রাখি, গত ৪ই ফেব্রুয়ারি নীল ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৃণা সাহা। দীর্ঘ দশ বছর ধরে প্রেম করেছেন তারা। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন পিসি চন্দ্র গার্ডেনে এলাহি রিসেপশনের ব্যবস্থা হয় এই জুটির। সেখানে উপস্থিত ছিলেন টলি ও টেলি জগতের নানান তারকারা।

RELATED Articles