হোলির উৎসবে কোন বলিউড অভিনেতা-অভিনেত্রী কী কী উপহার পেলেন, আসুন দেখে নিই

সবে গিয়েছে হোলির উৎসব। রঙের খেলায় মেতে উঠেছিল সব মানুষ। সাধারণ মানুষ থেকে শুরু করে নানান তারকা। হোলি মানেই আনন্দের উৎসব। এদিন নানান মানুষ নিজের প্রিয়জনদের থেকে নানান উপহার পান। এই তালিকা থেকে বাদ পড়েননি বলিউড তারকারাও। আসুন দেখে নিই কোন তারকা কী কী উপহার পেলেন তাদের প্রিয়জনদের থেকে।

কিছুদিন আগেই বিয়ে রয়েছে নেহা কক্কর ও রোহণপ্রীতের। এবছর স্বামীর সঙ্গে ছিল নেহার প্রথম হোলি। হোলি উপলক্ষ্যে রোহণপ্রীত নেহাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন। এই অ্যাপার্টমেন্টটি রোহণ ৩০ কোটি টাকা দিয়ে কিনেছেন।

মেয়ে ভামিকার সঙ্গে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রথম হোলি। এই হোলি উপলক্ষ্যে বিরাট অনুষ্কাকে একটি হীরের হার উপহার দিয়েছেন ও মেয়ের জন্য় একটি সফটটয়ের বাস্কেট উপহার দিয়েছেন।

এবছর দ্বিতীয় পুত্র সন্তানের সঙ্গে সইফ আলি খান ও করিনা কাপুর খানের প্রথম হোলি। এই উৎসব উপলক্ষ্যে সইফ করিনাকে একটি বিলাসবহুল গাড়ি গিফট করেছেন।

হোলি উপলক্ষ্যে রণবীর কাপুর তাঁর প্রেমিকা আলিয়া ভাটকে সুইজারল্যান্ড ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন এবং একটি রোল্যাক্স ঘড়ি উপহার দিয়েছেন।

আরও পড়ুন- প্রথমবার একা নিজের পায়ে দাঁড়ালো ইউভান, মিষ্টি এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাজ

হোলি উপলক্ষ্যে অর্জুন কাপুর বান্ধবী মালাইকা অরোরাকে একটি জ্যাকেট ও একটি হীরের ব্রেসলেট উপহার দিয়েছেন।

বিয়ের পর নাতাশা দালালের সঙ্গে বরুণ ধাওয়ানের প্রথম হোলি। এই হোলি উপলক্ষ্যে বরুণ নাতাশাকে মুম্বইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন।

শাহরুখ খান যে কোনও অনুষ্ঠান নিজের পরিবারের সঙ্গে বেশ জাঁকের সঙ্গে পালন করে থাকেন। এবছর হোলির উপহার হিসেবে কিং খান স্ত্রী গৌরী খানকে একটি দামী ডিজাইনার পোশাক উপহার দিয়েছেন।

আরও পড়ুন- শেষ হতে চলেছে শ্রীময়ী, মোহর, ও পাণ্ডব গোয়েন্দা, কিন্তু কেন? জেনে নিন আসল কারণ

বলিউডের জবরদস্ত জুটি হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। হোলি উপলক্ষ্যে রণবীর দীপিকাকে একটি সোনার হার উপহার দিয়েছেন কারণ দীপিকার সোনার হার খুবই পছন্দের।

RELATED Articles