WB Election 2021: উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর! তৃণমূল  সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী, ছাড় পায়নি সংবাদমাধ্যমও

আজ‌ রাজ্যের ৩০ আসনও চলছে দ্বিতীয় দফার নির্বাচন। সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে নির্বাচনী এলাকা গুলি। হিংসাত্মক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। ভোট শুরু হতেই আবহাওয়া গরম হয়ে যায় পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। পদ্ম প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছাড় পায়নি সংবাদমাধ্যমও। তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে সংবাদকর্মীরা। ভাঙচুর হয়েছে গাড়িতে।

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গুনহারা গ্রামের একাধিক বুথে ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে এলাকায় যান সেখানকার বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কুঁয়াড়।

আরও পড়ুন-ভোটগ্রহণের কয়েক ঘন্টা আগে নন্দীগ্রামে আত্মঘাতী বিজেপি কর্মী! তৃণমূলের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ

অভিযোগ, গ্রামে ঢুকেই আক্রান্ত হন তিনি। বিজেপি প্রার্থীর গাড়ি আসছে দেখতে পাওয়া মাত্রই লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে তে়ড়ে আসে একদল দুষ্কৃতী। ব্যাপক ভাঙচুর চালানো হয় গাড়িতে। প্রার্থীর গাড়ি লক্ষ্য করে অনবরত ইটবৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। সেখানে সংবাদমাধ্যমের গাড়ি থাকায় তাতেও হামলা চালায় অভিযুক্তরা। তবে এই হিংসাত্মক পরিস্থিতি তৈরি হলেও ঘটনা সামাল দিতে কোনও পুলিশ আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ধারে কাছেও দেখা যায়নি l

আরও পড়ুন- বিজেপি এজেন্টের গাড়ি ভাঙচুর, মহিলা বিজেপি এজেন্টকে মারধর তৃণমূলের, উত্তপ্ত কেশপুর

আক্রান্ত হওয়ার পর বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কুঁয়াড় বলেন, “কেশপুরের এই গুনহারা গ্রামে সকাল থেকেই ছাপ্পা ভোট হচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপ্পা ভোট করাচ্ছে। খবর পেয়ে গ্রামে গিয়েছিলাম। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। গাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোঁড়া হয়।” ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন কেশপুরের বিজেপি প্রার্থী।

RELATED Articles