তিনি এখন শহরে নেই। উড়ে গেছেন বহু দূরে। ফ্লাইটে বসেই সেই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশন দেন, ‘হাম তো উড় গয়ে’। কিন্তু সদউ তিনি কোথায় যাচ্ছেন, এ নিয়ে বেশ ধন্ধে পরেছেন তার ভক্তকূল। যদিও তিনি মাঝে মধ্যেই একা একা বেড়িয়ে পড়েন বিভিন্ন ট্রিপে। নিজের সঙ্গই সবথেকে বেশী পছন্দ করেন মধুমিতা।
এমনিতে সোশ্যাল মিডিয়াতে তার আনাগোনা কম নয়। প্রতিনিয়তই কোনও না কোনও ছবি পোস্ট করতেই থাকেন মধুমিতা। কিন্তু সম্প্রতি তিনি যে ছবি পোস্ট করলেন, তা দেখে বেশ গরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ছবিতে মধুমিতাকে দেখা গেছে লাল রঙের একটি হাই থাই স্লিট ড্রেসে। উন্মুক্ত উরু দিয়ে উঁকি মারছে অভিনেত্রীর ট্যাটু। সোমবারের ‘বোরডম’ কাটাতে মধুমিতার এমন একটি ছবি বেশ উত্তেজনা জাগায়। তার এই অবতার ভীষণ পছন্দ হয়েছে তার অনুরাগীদের। সুন্দর সুন্দর কমেন্টের ঝড় বয়ে গেছে এই ছবির জন্য।
তবে এই প্রথম নয়, প্রায়শই নিজের বিভিন্ন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেন মধুমিতা। কখনও ব্যাকলেস তো কখনও ক্রপ টপে ক্যামেরার সামনে এসে ফিটনেস গোল দেন তিনি। তার সৌন্দর্য, গ্ল্যামার যেন দিনদিন বেড়েই চলেছে।
কিছুদিন আগেই নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে মধুমিতা ক্যাপশন দেন, “মাঝে মধ্যে জীবনে রঙ না থাকাটাই প্রয়োজন”। তাকে যে রঙ ছাড়াও সুন্দরী লাগছিল, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তার এই ছবি নিয়ে শোরগোল পরে যায় তার ভক্তমহলে। অনেকেই ভেবে বসেন যে মধুমিতার কী মন খারাপ, এই নিয়ে প্রচুর প্রশ্ন উঠে।
এমনকি, এমন কথাও শোনা যায় যে, জীবনে কী ভালোবাসার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন অভিনেত্রী। তবে এ নতুন কিছু নয়। এরকম সাদাকালো ছবি পোস্ট করতেই থাকেন অভিনেত্রী কারণ তার পছন্দের রঙই যে কালো। তার পোস্ট করা সাদাকালো ছবিটির সঙ্গে মানানসই ক্যাপশনের জন্যই তিনি এই উক্তিটি ব্যবহার করেছিলেন।





