BIG BREAKING: রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন! জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে লোকাল ট্রেন। আজ বিকাল পাঁচটার সময় নবান্ন এবং রেল মন্ত্রকের মধ্যে যে বৈঠক ছিল সেখানেই স্থির করা হয়েছে যে খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন। আপাতত ৫০% যাত্রী নিয়ে রেল লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে চায়। একটি লোকাল ট্রেনের মোট ১২০০ টি আসন থাকে তাই রেল কর্তৃপক্ষ এখন ৬০০ জন নিয়ে লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে চাইছেন।

এছাড়াও জানা গিয়েছে প্রথমে ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন চালিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় রেল কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি বুঝে সংখ্যাটা ২৫% নিয়ে যাওয়া হবে এবং তারপরে আরো ভালো করে পর্যবেক্ষণ করে এই শতাংশের হার বাড়তে পারে ভবিষ্যতে বলে জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্র মারফত।

তবে এখনো পর্যন্ত দিনক্ষণ একেবারে নির্দিষ্ট করা হয়নি। কোন সময় কোন ট্রেন চলবে, কোন ট্রেন গ্যালোপিং করা হবে, কোথায় কোন ট্রেন দাঁড়াবে তা নির্ধারণ করতে আগামী 5 ই নভেম্বর বিকাল সাড়ে চারটায় আবার নবান্নের বৈঠক হবে। সেই দিনই চূড়ান্ত ঘোষণা করবে রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষ।

স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তির নিঃশ্বাস পড়ছে মফস্বলের মানুষদের যারা লোকাল ট্রেনের ওপর নির্ভর করে নিজেদের জীবন চালাতেন। এখন তারা অধীর আগ্রহে তাকিয়ে আছেন আগামী ৫ই নভেম্বর এর ঘোষণার দিকে।

RELATED Articles