বলিউডের রঙিন চরিত্র তিনি! একাধিক নায়িকার সঙ্গে প্রেম, বিয়ে! দেখে নিন ‘লভ চাইল্ড’- মহেশ ভাটের সম্বন্ধে কিছু তথ্য!

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর থেকে যাঁদের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে অন্যতম হলেন বলিউডের ‘লভ চাইল্ড’ মহেশ ভাট। এই নামটি তাঁর স্ব-ঘোষিত। একাধিক নায়িকার সঙ্গে জড়িয়েছেন সম্পর্কে। বিয়ে দু’বার। চলুন দেখেনি বলিউডের এই রঙিন চরিত্রের সম্পর্কে কিছু তথ্য।

মহেশ ভাটের পিতৃপরিচয় সঠিকভাবে পাওয়া যায় না। ছোটবেলায় মহেশ ভাট দেখতেন তাঁর বাবা তার মা এবং তাঁদের দুই ভাইয়ের সঙ্গে বেশি সময় কাটাতেন না। সব সময় যেন অন্য কোথাও যাওয়ার তাড়া। মহেশের মা বলতেন, তাঁদের বাবার আরেকটি সংসার আছে। কিন্তু ছোট্ট মহেশ এই কথার অর্থ বুঝতেন না।

আসতে আসতে যখন তাঁরা কৈশোর জীবন পার করলেন তখন জানতে পারলো তাঁদের বাবা মায়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল না।

মহেশ মা তাঁকে শিখিয়েছিলেন তোমাকেও বাবার পাশে দাঁড়াতে হবে। সেই জন্য ছোট থেকেই ছোটোখাটো কাজ করতেন তিনি। স্কুল জীবনে থাকাকালীন তার জীবনে এসেছিল প্রেম। ডন বসকো স্কুলের ছাত্র মহেশ প্রেমে পড়লেন মুম্বইয়ের এক অনাথাশ্রমের থাকা লোরেন ব্রাইট নামে এক কিশোরীর। ২০ বছর বয়সী মহেশ বিয়ে করে নিলেন প্রেমিকা লোরেনকে।

নিজের পরিচয় বদলে লরেন তখন হয়ে উঠলেন কিরণ ভাট। মাত্র ২১শে পিতৃত্ব অনুভব করলেন তিনি। সংসারে দায়িত্ব বেড়েছে খরচ বেড়েছে তাই বিজ্ঞাপন তৈরির উপার্জনে সংসার তখন আর চলতো না। সেই জন্য মহেশ গেলেন পরিচালক রাজ খোসলার কাছে । কাজ শুরু করলেন সহকারী পরিচালক হিসেবে। তারপরেই সংসারে স্ত্রী-এর সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। দু’জনের দূরত্ব আর‌ও বাড়ে পরভিন ববির আগমনে।

মানসিক অস্থিরতার শিকার পরভিন আশ্রয় খুঁজে পেয়েছিলেন মহেশের মধ্যে। তাঁরা দুজনেই তাঁদের সম্পর্কের কথা লুকিয়ে রাখেন নি । কিন্তু এর পরিণাম ছিল ভয়ঙ্কর। পরভিন আরও ডুবে যান মানসিক রোগে।

কিরণ-মহেশ কয়েক বছর সংসার করার পর জন্ম হয় তাঁদের ছেলে রাহুল ভাটের। ইতিমধ্যেই মহেশ আবার জড়িয়ে পড়েন আরেক নতুন সম্পর্কে। তারপরেই নতুন প্রেমিকা অভিনেত্রী সোনি রাজদানকে বিয়ে করেলন। কিন্তু মহেশের প্রথমা স্ত্রী কিরণের সঙ্গে কোনদিন আইনত বিচ্ছেদও হয়নি। কিরণ-মহেশের দুই সন্তান পূজা ও রাহুল। অন্যদিকে সোনি-মাহেশের দুই সন্তান আলিয়া ও শাহিন।

শোনা যায় নিজের তিন মেয়ে এবং এক ছেলেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে চেষ্টার কমতি রাখেননি মহেশ। সাহায্য করেছেন পরিবারের অন্য সদস্যদেরও। সুশান্তের মৃত্যুর পর থেকেই মাহেশের দিকে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। সুশান্তের বান্ধবী রেহার সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ ফটো প্রকাশ্যে আসার পরেই আক্রমণের মুখে পড়েন মহেশ-রেহা| সেই নিয়ে এখনও বলিউডে লাগাতার চলছে তোলপাড়।

RELATED Articles

Leave a Comment