জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক, নতুনের প্রভাবে কোপ পড়বে জনপ্রিয় কোন পুরনো ধারাবাহিকে?

সম্প্রতি শেষ হয়ে গেছে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন দিতে চাই’। এবার আরও এক ধারাবাহিকের শেষের খবর প্রকাশ্যে এল। বর্তমানে জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন কোন ধারাবাহিকের সূচনার কথা জানানো হয়নি। নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোন প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার পর্দায়। 

জানা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) পর্দায় আসতে চলেছে অর্গানিক প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক। অষ্টমী ধারাবাহিকের পর আবার আসতে চলেছে অর্গানিক প্রোডাকশন হাউসের ধারাবাহিক। ইতিমধ্যেই এই প্রোডাকশন হাউজের তিনটি ধারাবাহিক চলছে। মিঠিঝোরা, কার কাছে কই মনের কথা ও অষ্টমী ধারাবাহিক। কিন্তু আশঙ্কা করা হচ্ছে একই প্রোডাকশন হাউজের চারটি গল্প একসাথে চালাতে চাইবে না চ্যানেল কর্তৃপক্ষ। এই সময় মনে করা হচ্ছে অর্গানিক প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি বিদায় নিতে পারে টেলিভিশনের পর্দা থেকে। জানা যাচ্ছে, নতুন ধারাবাহিকের কাস্টিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই অর্গানিক প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের আপডেট প্রকাশ্যে আসবে। 

এর আগেই ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের জন্য কোপ পড়েছে অষ্টমী ধারাবাহিকে। সন্ধ্যার সময় দেখা যাবে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকটিকে।‌ তবে শেষ হচ্ছে না ধারাবাহিক। ২৭শে মে থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন গল্প এসেছে। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল অষ্টমী ধারাবাহিকের স্লট। এখনই শেষ হচ্ছে না তবে এগিয়ে আনা হয়েছে ধারাবাহিকটি। এতে যে টিআরপির উপর কোপ পরবে তা বলাই বাহুল্য। অষ্টমী ধারাবাহিকের দর্শকেরা এই খবরে দুঃখিত। 

উল্লেখ্য, টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিতেই কঠিন সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের। ‌দেড় মাসে ফের স্লট পরিবর্তন হতে চলেছে অষ্টমী ধারাবাহিকের। এবার থেকে সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলার (Zee Bangla) পর্দায় দেখা যাবে বাংলা টকিজের নতুন মেগা ‘কে প্রথম কাছে এসেছি’। 

তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল বন্ধ হচ্ছে না অষ্টমী ধারাবাহিক। ২৭-এ মে থেকে সন্ধে ছটার স্লটে দেখা যাচ্ছে অষ্টমী ধারাবাহিক । তবে কী শেষ হতে চলেছে যোগমায়া। কেন জি বাংলা চ্যানেলের (Zee Bangla) অষ্টমী ধারাবাহিকের স্লট আধঘন্টা এগিয়ে আনা হয়েছে এটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না দর্শকেরা। ব্লুজ প্রোডাকশন হাউজের যোগমায়া ধারাবাহিকের টিআরপি এখন সংকটজনক অবস্থায়। তাই সম্ভবত সাড়ে দশটা স্লটে পাঠানো হবে এই মেগা সিরিয়ালকে। 

RELATED Articles