গত সপ্তাহেই ধর্মশালা থেকে মুম্বই ফিরেছেন মালাইকা। দীপাবলির সময় প্রেমিক অর্জুনের সঙ্গে সময় কাতাবেন বলে করিনা ও তৈমুরের সঙ্গে ধর্মশালায় উরে গিয়েছিলেন তিনি। সেখানে সইফ ও অর্জুন তাদের পরের ছবি ‘ভূত পুলিশ’-এর শুটিং করছিলেন।
ধর্মশালা থেকে একা ফিরে আসার পর অর্জুনকে খুব মিস করছেন মালাইকা। অন্তত, তার ইনস্টাগ্রাম পোস্ট তো তাই-ই বলছে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে অর্জুনের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করলেন মালাইকা। ছবিতে দেখা যাচ্ছে, মালাইকা ও অর্জুন একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন। ছবির ক্যাপশনে মালাইকা লেখেন, “তুমি পাশে থাকলে কোনও মুহূর্তই ফ্যাকাসে হয় না”। অর্জুনও তাতে সম্মতি জানিয়ে লেখেন, “আমিও একমত”।
ছবিতে মালাইকাকে সবুজ রঙের শীতের পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে ও অর্জুনের পরনে রয়েছে ধূসর রঙের সোয়েট শার্ট ও কালো প্যান্ট। তাদের এই ছবি বেশ মন কেড়েছে তাদের অনুরাগীদের। ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। এই ছবিতে এসেছে একের পর এক লাইক ও কমেন্টের বন্যা।
View this post on Instagram
প্রসঙ্গত, অর্জুন বয়সে মালাইকার থেকে ১৩ বছরের ছোটো। কিন্তু বয়স কখনোই অর্জুন ও মালাইকার সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। সব নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি একে অপরের প্রেমে ডুবে আছেন তারা। গত বছররের শুরুতেই তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অর্জুন ও মালাইকা। তবে তারা কবে বিয়ে করবেন, এ নিয়ে কোনও চিন্তাভাবনা করেননি এই প্রেমীযুগল।

বিয়ের প্রসঙ্গ উঠতে অর্জুন একবার জানিয়েছিলেন, “আমি বিয়ে এখনই করছি না। তিনদিনও কারুর সঙ্গে সম্পর্কে থাকলে মানুষ বলতে শুরু করে বিয়ে কবে করছো? বয়স বেড়ে যাচ্ছে, আর কত চিন্তা করবে? ৩৩ বছর বয়সটা ভারতের বেশিরভাগ মানুষের কাছে বিয়ে করে নেওয়ার বয়স কিন্তু আমি তা মনে করি না। আমার মনে হয় এখনও সময় রয়েছে। আমি নিজের সম্পর্ক লুকিয়ে রাখিনি, বিয়েটাও লুকিয়ে রাখব না”।






