‘ওরে বাবা! আর ডাকলে রাজভবনে যাব না, যা সব কীর্তি-কেলেঙ্কারি…’, রাজ্যপালের বিরুদ্ধে শ্লী’ল’তা’হা’নির অভিযোগ বিতর্কের মাঝেই বললেন মমতা

Mamata Banerjee again slammed Governor: কোনও রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে বোধ হয় এমন অভিযোগ কখনও শোনা যায় নি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। তা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল। এরই মাঝে এবার এক বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee again slammed Governor)। রাজ্যপাল যদি তাঁকে রাজভবনে ডাকেন, তাহলে তিনি আর যাবেন না বলেই স্পষ্ট জানিয়ে দেন।

আজ, শনিবার তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আদিসপ্তগ্রামে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকেই রাজ্যপালের বিরুদ্ধে যে বিতর্ক শুরু হয়ে, তা নিয়ে কথা বলেন তিনি (Mamata Banerjee again slammed Governor)। মমতা বলেন, “বলছে দিদিগিরি চলবে না। রাজ্যপাল আপনার তো পদত্যাগ করা উচিত। মহিলাদের নির্যাতন করার আপনি কে? প্রেসকে ডেকেছিল রাজ্যপাল। এডিট করে কিছু ভিডিয়ো দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে কি? আমার কাছে কপি আছে। যেটা এডিট করেছে সেটাও আছে। আরও একটা ভিডিও আমি পেলাম”।

এরপরই বেশ আতঙ্কের সুর শোনা গেল মমতা গলায় (Mamata Banerjee again slammed Governor)। তিনি বললেন, “বাবা রে! আমাকে আর রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। কিন্তু, যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ”।

বলে রাখি, গত বৃহস্পতিবার এক অপ্রীতিকর ঘটনা ঘটে। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ করেন যে রাজ্যপাল নাকি তাঁর দু’বার শ্লীলতাহানি করেছেন। সেই অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যে শোরগোল শুরু হয়। রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর।

তবে রাজ্যপাল এই সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তিনি দাবী করেন, এর নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে। রাজভবনের তরফে সেদিনের সিসিটিভি ফুটেজও সামনে আনা হয়েছে। সেই ফুটেজ নিয়ে চলছে কাঁটাছেঁড়া। সেই ফুটেজ গিয়েছে পুলিশের কাছে। যদিও তৃণমূলের দাবী, সেই ভিডিও ফুটেজ নাকি এডিটেড। এসবের মাঝেই এবার এই বিতর্ক নিয়ে মন্তব্য শোনা গেল মমতার মুখে (Mamata Banerjee again slammed Governor)

RELATED Articles