বেপরোয়া গতির জের, মৃত অঙ্কুশের সহকর্মী ‘মির্জা’ ছবিতে অভিনীত অভিনেতা, চেনেন তাঁকে?

দুরন্ত গতির কবলে আরও এক। এবার দুরন্ত গতির জন্য প্রাণ গেল অঙ্কুশ হাজরা সহ অভিনেতার। মির্জা খ্যাত এই অভিনেতা সকালে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েন। জানা গিয়েছে মৃতের নাম আজাদ শেখ। আজাদের বয়স ৩৫। শনিবার সকালে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে মৃত্যুর মুখে মির্জা খ্যাত এই অভিনেতা।

জানা গিয়েছে, সোনারপুর এলাকার আড়াপাঁচে দুরন্ত গতিতে বাইক চালিয়ে মৃত্যু হয় আজাদ শেখের। শনিবারে আজাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরে পুলিশ এসেই আজাদের দেহ উদ্ধার করে। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে শনিবার ভোর চারটে নাগাদ আজাদ তার বাড়ি অর্থাৎ সোনারপুরের জগদীশপুর এলাকা থেকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

তখনই বেপরোয়া গতিতে বাইক চালানোয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারেন আজাদ। দুর্ঘটনার প্রবণতা এতটাই বেশি ছিল বাইকের সামনের চাকা খুলে বেরিয়ে যায়। ভেঙে গিয়েছে বাইকের সামনের অংশ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আজাদকে উদ্ধার করে। পুলিশের তরফে তৎপরতার সাথে আজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাকে।

পরিবারের তরফে জানানো হয়েছে অঙ্কুশ হাজরার মির্জা ছবিতে আজাদ ও তার বাবা দুজনেই কাজ করেছেন। কিছুদিন পর গোটা পরিবারের সঙ্গে আজাদের মামার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু মন পরিবর্তন করে কারোর কথা না শুনে তিনি একাই রওনা দেন‌‌। চলতি মাসের ২০ তারিখ আজাদের ছেলের জন্মদিন। তার আগেই এক ছোট্ট সন্তান হারাল তার বাবাকে।

ঈদে মুক্তি পেয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা অভিনীত সিনেমা মির্জা। মির্জা ছবির প্রিমিয়ারের দিন, সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, ‘এত কটা হিন্দি ছবির সাথে এত বড়ভাবে যে মির্জা রিলিজ হয়েছে, আমি খুব গ্রেটফুল। প্রথম প্রডিউসার আমি যার কাছে হিন্দি ছবির সামনে মির্জা এত বড় করে রিলিজ হচ্ছে।’ঐন্দ্রিলা এ প্রসঙ্গে বলেছেন, ‘দর্শকরা খুব মন দিয়ে ছবিটা দেখুক, তাহলেই বুঝতে পারবে ছবিটা। এই ছবিটা বাংলা কমার্শিয়াল ছবিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।’ প্রিমিয়ারের দিন অঙ্কুশ ঐন্দ্রিলাকে দেখা গেছিল সাদা পোশাকে। ঐন্দ্রিলার কথায় তাদের স্টাইলিস্ট অভিষেক রায় প্রথম থেকেই বলে দিয়েছিলেন মির্জার প্রিমিয়ারের দিন সাদা পড়তে হবে।

RELATED Articles