নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর (Mamata Shankar) তার শিল্পীসত্তার মাধ্যমে দেশ এবং বিদেশে সুপরিচিত। সংস্কৃতিপ্রেমী মানুষদের কাছে তিনি অত্যন্ত পরিচিত। তবে সম্প্রতি মমতা শঙ্করের চেহারায় একটি পরিবর্তন লক্ষ্য করেছেন অনেকেই, যা নিয়ে প্রশ্ন উঠেছে। মমতা শঙ্করের (Mamata Shankar) কপালে গোলাকার একটি মাংস পিণ্ডের মতো বস্তু দেখা গেছে, যা আগে তার মুখে ছিল না। এই পরিবর্তনটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, এটা কি টিউমার? কেন তিনি এর চিকিৎসা করাচ্ছেন না, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সম্প্রতি, মমতা শঙ্কর (Mamata Shankar) এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। অনেক বছর আগে থেকেই তার কপালে একটি ফুসকুড়ির মতো বস্তু ছিল, যা ক্রমাগত বড় হয়ে গোলাকার আকার ধারণ করেছে। তবে এটি টিউমার নয় বলেই জানিয়েছেন মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি অনুরাগীদের আশ্বস্ত করেছেন যে এতে ভয় পাওয়ার কিছু নেই।
মমতা শঙ্কর (Mamata Shankar) জানিয়েছেন, ‘ওটা আসলে গজিয়ে ওঠা হাড়। ওটা কোনও মাংস পিণ্ড নয়। বিজ্ঞানের ভাষায় এটাকে অস্ট্রিওমা বলা হয়। মেকআপ দিয়েও এটাকে ঢেকে রাখা যায় না। এটি বহুদিন ধরেই আছে এবং ক্রমাগত বড় হচ্ছে। তবে আবারও বলছি, এটা টিউমার নয়, তাই চিন্তার কোনও কারণ নেই।’
কিন্তু প্রশ্ন ওঠে, কেন তিনি এটার জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না? এই প্রসঙ্গে মমতা শঙ্কর (Mamata Shankar) জানিয়েছেন, চিকিৎসকরা তাকে কসমেটিক সার্জারি করে এই হাড়কে নির্মূল করার পরামর্শ দিয়েছেন। তবে ব্যস্ততার কারণে তিনি এখনও সেই কসমেটিক সার্জারির সময় বের করতে পারেননি। তবে সময় পেলেই সার্জারি করাবেন বলে জানিয়েছেন তিনি।
মমতা শঙ্করকে (Mamata Shankar) দেখা গিয়েছে ‘প্রধান’, ‘প্রজাপতি’ এবং ‘পালান’ এর মতো ছবিতে। শিল্পী হিসাবে তার অবদান এবং অভিনয়ের জন্য তিনি সর্বদাই প্রশংসিত। কিছুদিন আগে তার মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তার বহু অনুরাগী সেসময় তার বিপক্ষে কথা বলেছেন। তবে অভিনেত্রীর স্বাস্থ্যের বিষয়ে আজও তার অনুরাগীরা চিন্তিত। বিতর্কিত মন্তব্যের পরেও তার অনুরাগের সংখ্যা যে কমেনি এটা তারই প্রমাণ।





