আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই কলকাতায় ঢাকের কাঠি পড়লো বলে। ইতিমধ্যেই একাধিক ক্লাবে পূজা প্রস্তুতি তুঙ্গে। তারমধ্যে ভবানীপুরে ভোট। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে প্রার্থী। স্বাভাবিকভাবেই মা দূর্গার পূজার আগেই ভোট পুজোর জন্য উত্তেজিত সকলেই।
উৎসবের মরশুম আর কালারফুল মদন মিত্র একেবারে গান নিয়ে হাজির। ভোটের আগেও তার গাওয়া গান ও লাভলি নিয়েও যথেষ্ট আলোচনা হয়। এবার ভবানীপুরে উপনির্বাচনের আগে ফের গান বাঁধলেন মদন।তার গাওয়া ‘India Wanna’ve Her Betiyaa’ নেট দুনিয়ায় শোরগোল ফেলেছে।
মিউজিক ভিডিও সেই শুটিং কিছুদিন আগেই শেষ হয়।মদন মিত্রের সাথে সেই গানে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী
মানসী সেনগুপ্ত ও পায়েল সরকার।ভাইরাল হলেও এই গান নিয়ে নেট দুনিয়ায় কটাক্ষের মুখে পড়েছে এই গান। এই নিয়ে ক্ষুব্ধ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দূর্গার চরিত্রে তিনি এই ভিডিওতে ধরা দেন।
তিনি ক্ষুব্ধ নির্মাতাদের প্রতি। তার দাবি তাকে যেভাবে তুলে ধরা হয়েছে ভিডিওতে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে দুর্গা সেজে চরম কটাক্ষের মুখে অভিনেত্রী পায়েল ও। তিনি কি করে বলব তোমায় ধারাবাহিকে ছিলেন।
সংবাদমাধ্যমে মানসী এই বিষয়ে মুখ খুলেছেন। গোটা বিষয়ে তিনি হতাশ। তিনি জানান ‘আমাকে এই ভিডিয়োর জন্য ভালো পারিশ্রমিক দেওয়া হয়েছিল, তাই ব্যস্ত শেডিউল থেকেও সময়বার করে আমি কাজটা করবার জন্য রাজি হই। কিন্তু গতকাল গান মুক্তির পর থেকে যা ঘটছে সেটা নিয়ে আমি প্রচন্ড আপসেট। দাদার (মদন মিত্র) সঙ্গে কাজ করতে পেরে খুশি ছিলাম, কিন্তু দুর্গা সেজে ট্রোলড হবে সেটা ভাবিনি। দুর্গাকে নিয়ে মিম করা যায়? কিন্তু সেটাই হচ্ছে এই ভিডিয়োর সুবাদে’।





