অভিনয়ে দক্ষতা থাকলেও ইন্ডাস্ট্রি থেকে বঞ্চিত হয় অনেকেই। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সমতা দাস (Samata Das)। খুব অল্প বয়সেই অভিনয় জগতে কাজ শুরু করেন। মাত্র সাত বছর থেকেই অভিনয় করছেন তিনি। ক্লাস টু তে তার প্রথম হাতেখড়ি হয় অভিনয়ে। তার প্রথম অভিনয় শুরু হয় ‘জন্মভূমি’ সিরিয়ালের হাত ধরে। তারপর অনেক ধারাবাহিকে অভিনয় করেন এই অভিনেত্রী। ‘এক আকাশের নীচে’ ধারাবাহিক তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
‘এক আকাশের নীচে’ সিরিয়াল থেকে টুসকি নামেই জনপ্রিয় ছিলেন তিনি। বেশিরভাগ লোকই তাকে চিনতেন না সমতা নামে। সবাই চিনতে থাকে টুসকি নামে। তবে এই সিরিয়াল শেষের পর তাকে আর পর্দায় দেখা যায়নি বহু বছর। তার পিছনে রয়েছে একটা বিরাট কারণ। সেসময় তার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই তিনি বিয়ে করে নেন। তাই ইন্ডাস্ট্রি জীবন ইতি হয়ে গেছিল প্রায়। ফোকাস করতে পারেননি ক্যারিয়ারে।
অনেক বছর পর তিনি পর্দায় কামব্যাক করেন ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে অন্য লুকে। দর্শকের পছন্দের ছোট টুসকি হয়ে যায় শাশুড়ি মা। রাসমণিতে তাকে শাশুড়ির ভূমিকায় দেখা যায়। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরই জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’-তে। গৌরী এলোতে গৌরীর মায়ের চরিত্রে দেখা যায় সমতাকে। তারপরে জি বাংলারই অন্য আরেকটি ধারাবাহিক ‘বোধিসত্তের বোধবুদ্ধি’ সিরিয়ালে অন্য লুকে দেখা যায় তাকে। এই সিরিয়ালে বোধির কাকিমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, চরিত্রটি ছিল একটু নেগেটিভ।
অভিনয় এত বিরতির জন্যই এখন মা কাকিমার চরিত্রে দেখা যায় তাকে এ নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “তার এতে আক্ষেপ নেই। চরিত্রের বাদ বিচার তিনি করেন না। সে যেকোনো চরিত্র পেলেই তিনি খুশি। তার মতে নায়িকা হওয়ার একটা উপযুক্ত বয়স থাকে। নায়িকা হতে গেলে লাগে ১৫ থেকে ২২ বছর। আর এই সময়টাই তিনি নষ্ট করে ফেলেছেন। তাই তার আর নায়িকা হয়ে ওঠা ওঠেনি। এজন্য তিনি নিজেকেই দোষারোপ করেন।”
সমতার বাবা মা ছিল খুবই রক্ষণশীল। তাই সমতা প্রেম করেছেন তা তারা মেনে নেননি। তাই প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করতে হয়েছে তাকে। এর জন্য তাকে বহু কটাক্ষও শুনতে হয়। অনেকেই কটাক্ষের সুরে বলেছেন বিয়ে হওয়ার কারণে তিনি আর ফিরতে পারবেন না অভিনয়ের জগতে। কিন্তু তার অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা তাকে ফিরিয়ে এনেছে অভিনয় জগতে। বিয়ের পর তিনি আবারও এসেছেন টেলিভিশনের পর্দায়। তার বক্তব্য “অভিনয়ের সাথে বিয়ের কোন সম্পর্কই নেই। অভিনয়ের সাথে রয়েছে ভালোবাসার সম্পর্ক।”





