ভাইরাল ‘চা-কাকু’কে রাখির উপহার পাঠালেন অভিনেত্রী মিমি, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা

গত পাঁচ মাস ধরে চলা লকডাউনে বেশ কিছু চরিত্র সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়েছিল। ‌তাদের মধ্যে অন্যতম হলেন চা-কাকু তথা মৃদুল দেব। সেই সময় লকডাউনে চা খেতে যাওয়া নিয়ে তার দু লাইনের সংলাপে ছেয়ে গেছিল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি আরেকটি ঘটনায় আরেকবার ভাইরাল হলেন চা কাকু তবে এবার এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।

আজ রাখি পূর্ণিমার শুভদিনে চা কাকুকে উপহার পাঠালেন মিমি। রাখির উপহারে মিষ্টি তো ছিলই সেইসঙ্গে করোনার আবহে উপহারের লিস্টে ছিলো মাস্ক ও স্যানিটাইজার। খোদ অভিনেত্রী সাংসদের কাছ থেকে উপহার পেয়ে চা কাকু বেজায় খুশি। হাসিমুখে উপহারের মিষ্টি নিয়ে ছবিও ভাইরাল হচ্ছে তাঁর।

Chaa kaku rakhi

মিমি চক্রবর্তী এদিন জানান যে, “রাখির মাধ্যমে শুধু ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করা যায় না। এই দিন একে অপরের পাশে থাকা এবং অবশ্যই খেয়াল রাখার দিন। আমি সকলের মধ্যে জাতি-ধর্ম-নির্বিশেষে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই সেই জন্যেই চা-কাকুকে আমি উপহার পাঠিয়েছি।” এছাড়াও জানা গিয়েছে মিমি তাঁর সাংসদ এলাকার অনেককেই রাখির উপহার পাঠিয়েছেন।

আপাতত ‘এসওএস কলকাতা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। ছবির প্রযোজনায় রয়েছেন আরেক অভিনেত্রী এনা সাহা। ২০১৯ সালে সাংসদ হওয়ার পর প্রথমবার একসঙ্গে কাজ করছেন নুসরত এবং মিমি। এই ছবি মূলত অ্যাকশন ছবি বলে জানা গিয়েছে এবং সমস্ত কিছু ঠিক থাকলে চলতি বছরের পুজোতেই এই ছবি মুক্তি পাচ্ছে বলে খবর।

আরও অন্যান্য খবর