দীপাবলিতে জলপাইগুড়ির বাড়ি নিজের হাতে সাজিয়ে তুললেন মিমি, আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গেও

দুর্গাপুজোর দশমীর পর কিন্তু উৎসবের রেশ কেটে যায় না বাঙালিদের মধ্যে। বরং তা থেকে যায় কালীপুজো পর্যন্তও। গোটা দুর্গাপুজো কলকাতায় কাটালেও, কালীপুজো উদযাপন করার জন্য বাড়ির মেয়ে বাড়িতেই ফিরে গেলেন। জলপাইগুড়ির বাড়ি নিজের হাতে সাজালেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। সারা ভিডিওতে নস্টালজিয়ার রেশ। সাংসদ, অভিনেত্রী, এইসব পরিচয় ভুলে এই দিনটাতে শুধুমাত্র বাড়ির মেয়ে হয়ে উঠলেন তিনি। সামিল হলেন নিজের পাড়ার কালিপুজোতে।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

অনেকদিন পর ফের একবার কালীপুজোর দিন নিজের পাড়াতে উপস্থিত থাকতে পেরে আবেগে ভাসলেন মিমি। কালীপুজোর বিভিন্ন ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি। এখানে তাকে দেখা গেল হালকা নীল ও ধূসর রঙের কুর্তিতে। কানে ভারী দুল হালকা মেকআপ। তবে করোনার সুরক্ষাবিধি মেনে মুখে মাস্ক পরতে কিন্তু ভোলেন নি অভিনেত্রী। হয়ত আবেগে বশীভূত হয়েই ক্যাপশনে বেশী কিছু লিখতে পারেন নি তিনি। কেবল কয়েকটি প্রদীপের ইমোজি দিয়েই ছবিগুলি শেয়ার করেছেন তিনি।

বাড়িতে ফেরার পর কেবল আনন্দই করেছেন তিনি। সবটুকু অনুভুতিকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলের জন্য জলপাইগুড়ি বাড়ির একটি ভ্লগও বানিয়েছেন মিমি। এই ভিডিওতে তার ছোটবেলার ঘোর, বাড়ির বাগান থেকে শুরু করে তার পছন্দের ফুলের গাছ, ফলের গাছ, সবই দেখিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

তাছাড়া, কালীপুজোর দিন সারা বাড়ি সাজালেন প্রদীপ দিয়ে। এদিন একটি হলুদ সালোয়ার কামিজ পরতে দেখা গেল তাকে। বাড়ির বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালিয়ে আলোময় করে তুললেন চারিদিক। তার সঙ্গে প্রদীপের থালা হাতে নিয়ে নিজের অনুরাগীদের শুভ দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি।

প্রসঙ্গত, কলকাতায় নিজের আবাসনের দুর্গাপুজোতেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে দশমীতে ধুনুচি নাচ, কিছুই বাদ পড়েনি। এছাড়াও, নিজের ফ্ল্যাটে লক্ষ্মীপুজোও করেন অভিনেত্রী। সেই ভিডিও ও ছবিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়।

আরও অন্যান্য খবর