ক্রিকেটীয় শুভেচ্ছা! দেশকে দীপাবলির শুভেচ্ছা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের, সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে দিলেন ছবি

দেশবাসীকে আলোক উৎসবের শুভেচ্ছা জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President sourav Ganguly)। গতকাল অর্থাৎ শনিবার টুইট বার্তায় তিনি লেখেন, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব যেন সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আনে।

করোনা পরিস্থিতিতে এই বছর আইপিএল অনুষ্ঠিত হয় দুবাইতে। আর সেই কারণে গত ৪ নভেম্বর তিনি দুবাই উড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল শেষ না হওয়া পর্যন্ত সেখানেই ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি ‌শনিবার দীপাবলির রাতে কন্যা সানা গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উৎসবে মাতেন সৌরভ। ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও।

https://twitter.com/SGanguly99/status/1327493359875756033

তবে শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় নন, দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে সুরেশ রায়না, বীরেন্দ্র সহবাগ, সাইনা নেহওয়ালের মতো খেলার দুনিয়ার তারকারাও।

সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ও সমৃদ্ধি কামনা করে বিরাট কোহিল(virat Kohli) বলেন, এবার শব্দবাজি পোড়াবেন না। বাড়িতেই সবার সঙ্গে প্রদীপ জ্বালিয়ে এবার দীপাবলি পালন করুন।

বিশেষ করে সীমান্তে দাঁড়িয়ে থাকা জাওয়ানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। টুইটে লেখেন, যেসব সেনা তাদের পরিবার থেকে দূরে রয়েছেন তাদের জন্য বিশেষ দীপাবলির শুভেচ্ছা জানাই।

আরও অন্যান্য খবর