রাতারাতি নাম বদলে ফেললেন মীর, এমনকি ছেলে থেকে মেয়ে হওয়ার ঘোষণাও করে দিলেন কৌতুক অভিনেতা, হচ্ছেটা কী এসব?

নামে কীই বা আসে যায়! এমন কথা হামেশাই অনেকেই বলে থাকেন। তবে দেখা যাচ্ছে এবার এই বিষয়টি যেন একটু বেশিই সিরিয়াসভাবে নিয়ে নিয়েছে এক গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তারা দায়িত্ব নিয়ে হাস্যকৌতুক অভিনেতা তথা জনপ্রিয় রেডিও জকি মীর আফসার আলির নামটাই বদলে দিল। এখন থেকে তাঁর নতুন নাম সরমা দাশগুপ্ত।

এসব দেখেশুনে নেটিজেনদের একটাই প্রশ্ন, হচ্ছেটা কী এসব? কী চলছে আসলে? হঠাৎ কেন এই নাম বদল?

আসলে রবিবাসরীয় সকালে ফোনে একটি মেসেজ পান মীর। এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে এই মেসেজ পাঠানো হয় তাঁকে। তবে আসলে তাঁকে নয়, সরমা দাশগুপ্ত নামের এক মহিলাকে উদ্দেশ্য করে এই মেসেজ পাঠানো হয়েছিল গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে। এদিন সেই মহিলার জন্মদিন। এই কারণে তাঁকে শুভেচ্ছা জানিয়ে নতুন গাড়ি দেখার জন্য লিঙ্ক পাঠানোও হয় সংস্থার তরফে।

বোঝাই যাচ্ছে যে গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে নামের গণ্ডগোল বা মোবাইল নম্বরের গণ্ডগোল করার জেরে এমনটা ঘটেছে। তবে এই বিষয় নিয়ে একটু মজা করার সুযোগ কোনওভাবেই হাতছাড়া করলেন না মীর।

সেই মেসেজটির স্ক্রিনশট নিয়ে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মীর লেখেন, “আমার বরাবরই নিজের নামটা পছন্দ ছিল। তবে এই গাড়ি সংস্থা যখন এই নামটার পরামর্শ দিচ্ছে, আমার আপত্তি নেই। শুধু একটা হলফনামা চাই। কিন্তু এক মিনিট, আমার তো এই গাড়িই নেই! যাই হোক, অনেক ধন‍্যবাদ আর ভালবাসা। শুধু একটাই আফশোস, আসল সরমা দাশগুপ্ত জন্মদিনের শুভেচ্ছাটা মিস করে গেলেন”।

 

View this post on Instagram

 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

গোটা বিষয়টি যে নিছকই একটা মজা, তাও নিজের পোস্টের শেষে জানাতে ভোলেন নি মীর। ছুটির দিন সকালে এমন একটা মজার মেসেজ পেয়ে মনটা বেশ ফুরফুরেই হয়ে যায় মীরের। তাই নিজের সেই ফুরফুরে মেজাজ নিজের অনুরাগীদের সঙ্গেও একটু ভাগ করে নিলেন তিনি। তাঁর এই পোস্টে নানান মজার মজার কমেন্টও করেছেন নেটিজেনরা।

RELATED Articles