বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের থেকে কি চুরি করলেন টলিউড অভিনেত্রী তৃণা সাহা? হইচই নেটপাড়ায়

খরকুটোর অভিনেত্রী তৃণা সাহাকে সোজাসুজি চোর বলে দাগল নেটজনতা। তবে কি চুরি করলেন তিনি? নীল পত্নীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি একটি ছবির ক্যাপশন চুরি করেছেন। আর এই কান্ডের জন্য তাঁকে ব্যাপক ভাবে বিঁধেছেন ওই নেটগরিক। এর স্বপক্ষে একটি ছবিও প্রকাশ এনেছেন ওই জনৈক।

তাহলে এবার জেনে নিন কার ছবির ক্যাপশন কপি-পেস্ট করেছেন টলি অভিনেত্রী!

আরও পড়ুন-কর্তব্যে কমতি নেই! হাঁটুজল নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রের প্লাবিত এলাকা ঘুরে দেখলেন সোহম

জনৈকর পোস্ট করা ছবি বলছে, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের একটি ছবির লেখার সঙ্গে মিল রয়েছে তৃণার পোস্টের ক্যাপশনের। যদিও লেখা সম্পূর্ণভাবে না মিলে যায় তাই সেখানে বাড়তি দুটি শব্দ যোগ করেছেন এই টেলি নায়িকা।

তবে জনৈকের অভিযোগ মেনে নিতে নারাজ তৃণা ভক্তরা। অভিনেত্রী যে এরকম করতে পারেন তা কিছুতেই মানছে না তাঁরা। ওই নেটিজেনের দাবি উড়িয়ে তৃণা ভক্তদের দাবি, আজকাল গুগলে এই ধরণের বহু ক্যাপশনের দেখা মেলে। এটা মোটেই চুরি করা নয়’। সেই লেখাতে কি কারর কপিরাইট আছে? আক্রমনাত্মক মেজাজে প্রশ্ন তাঁদের।

আরও পড়ুন- অল্পের জন্য ‘যশ’-এর হাত থেকে রক্ষা পেল কলকাতা, আগামী দু’দিন বিভিন্ন জেলায় বৃষ্টি 

প্রসঙ্গত উল্লেখ্য, ছবির ক্যাপশনে সাদৃশ্য থাকলেও ছবির মধ্যে কিন্তু মিল নেই তেমন। মঙ্গলবার মাত্র কয়েক মিনিটের ব্যাবধানে ইনস্টাগ্রামে এই পোস্ট করেন জ্যাকলিন ও তৃণা।

প্রথমে পোস্ট হয় জ্যাকলিনের ছবিটি, সেখানে বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘ইউ ক্যান Rise Up ফর্ম অ্যানিথিং’। তারপর‌ই তৃণা ছবির ক্যাপশনে লিখেছেন- ‘ইউ ক্যান Rise Up ফর্ম অ্যানিথিং, অ্যান্ড এভ্রিথিং’।

জ্যাকলিন ও তৃণার ইনস্টাগ্রাম পোস্ট

আর এখানেই চুরি ধরেছেন জনৈক।

উল্লেখ্য,খরকুটো তাঁর অত্যাধিক শিশুসুলভ অভিনয়ের জন্য এর আগে আগে বেশ ট্রোল হয়েছেন অভিনেত্রী।

RELATED Articles