এমন বেশ কিছি নির্দিষ্ট ধারাবাহিক রয়েছে যারা প্রত্যেক সপ্তাহেই টিআরপির তালিকায় ভালো ফল করে থাকে। এই টিআরপি হল আসলে ধারাবাহিকের ভাগ্য নির্ধারক। দর্শক কোন ধারাবাহিক বেশি পছন্দ করছে, কোন ধারাবাহিক কম পছন্দ করছে, তা জানা যায় এই টিআরপির মাধ্যমেই।
করোনার জেরে লকডাউন থাকায় তালা পড়েছিল শুটিং পাড়াতে। এর জেরে বাড়ি থেকেই নানান ধারাবাহিকের শুটিং চলছিল। তবে এর জেরে ধারাবাহিকের গুণগত মান কমে যাওয়ায় এর প্রভাব পড়ে টিআরপিতেও। কিন্তু ফের শুটিং চালু হতেই আবার সব ব্যাক টু ট্র্যাক।
আরও পড়ুন- বিয়ের পর থেকে ছুঁয়েও দেখেনি সিড, আক্ষেপ প্রকাশ করে ননদের কাছে গুরুতর অভিযোগ জানাল মিঠাই
এবারের টিআরপির তালিকায় প্রথম স্থান নিয়ে বিশেষ হেরফের হয়নি। দর্শকের প্রথম পছন্দ মোদক পরিবারই। অন্যান্য সপ্তাহের মতোই এই সপ্তাহেও সেরার সেরা হয়েছে ‘মিঠাই’। তাদের পয়েন্ট ১০.৩। অন্যদিকে ৮.৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে ‘অপরাজি অপু’।
এদিকে আবার, ‘অপরাজিতা অপু’র থেকে সামান্য কম অর্থাৎ ৮.৩ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘খড়কুটো’। গুনগুন-সৌজন্যের সম্পর্ক টানছে দর্শক। অনেক জটিলতার পর তাদের সম্পর্ক প্রায় ঠিকই হয়ে গিয়েছিল, কিন্তু ফের গল্পে মোড়। ফের সৌজন্যকে ডিভোর্স দেওয়ার জন্য ব্যাকুল গুনগুন। তাদের সেই রসায়ন এবার কোনদিকে এগোয়, সেটাই এখন দেখার।
আরও পড়ুন- ‘X=প্রেম’ বিতর্ক! শিলাজিৎ-সৃজিত সাক্ষাৎ, শেষমেশ বরফ কী গলল?
এ তো গেল প্রথম, দ্বিতীয় ও তৃতীয়ের স্থান, তবে বাকিরা কে কোন স্থান পেল? দেখে এক ঝলকে-
মিঠাই- ১০.৩ (প্রথম)
অপরাজিতা অপু- ৮.৪ (দ্বিতীয়)
খড়কুটো- ৮.৩ (তৃতীয়)
মহাপীঠ তারাপীঠ- ৭.৪ (চতুর্থ)
কৃষ্ণকলি- ৭.১ (পঞ্চম)
যমুনা ঢাকি- ৬.৯ (ষষ্ঠ)
শ্রীময়ী- ৬.৯ (ষষ্ঠ)
গঙ্গারাম- ৬.৭ (সপ্তম)
রানী রাসমণি- ৬.৫ (অষ্টম)
বরণ- ৫.৯ (নবম)
গ্রামের রানি বীণাপাণি- ৫.৬ (দশম)





