‘মিঠাই’ ধারাবাহিক নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। এই ধারাবাহিকের জনপ্রিয়তা সম্পর্কে সকলেরই জানা। বিগত দু’মাস ধরে টিআরপির শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিক। সেখান থেকে মিঠাইকে টলানো যেন অসম্ভব।
জনাইয়ের প্রসিদ্ধ মিষ্টি মনোহরাকে ফের বাংলায় ফিরিয়ে আনাই লক্ষ্য ছিল এই ধারাবাহিকের। এই মনোহরা বিক্রির চক্করেই প্রথম আলাপ মিঠাই ও তাঁর উচ্ছেবাবুর। এরপর ঘটনাচক্রে কলকাতার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক ব্যবসায়ী মোদক পরিবারের ছেলের সেই সিডের সঙ্গেই বিয়ে হয় মিঠাইয়ের।
বিয়ের পর মিঠাইকে সকলে মেনে নিলেও, সিড তো বিয়েতে বিশ্বাসই করে না। তাই সে মিঠাইকেও মানতে নারাজ। এরই মধ্যে দাদু সিডকে দেন ডিভোর্সের প্রস্তাব। আসলে, সিড ও মিঠাইকে আরও কাছাকাছি আনতেই দাদুর এটা একটা প্ল্যান ছিল মাত্র।
আরও পড়ুন- ‘X=প্রেম’ বিতর্ক! শিলাজিৎ-সৃজিত সাক্ষাৎ, শেষমেশ বরফ কী গলল?
গল্প এগোতে দেখা যায় সিড প্রথমে মিঠাইকে ডিভোর্স করতে চাইলেও ধীরে ধীরে মিঠাইয়ের প্রতি একটু দুর্বল হচ্ছে সে। কিন্তু মুখে, ‘কভি নেহি’। আপাতত এই ধারাবাহিকে চলছে মিঠাই-সিডের ডিভোর্স পর্ব। আদালতে ডিভোর্সের শুনানির জন্য হাজির দুজনেই।
এরই মধ্যে মিঠাই আনল এক গুরুতর অভিযোগ। বিয়ের পর থেকে সিড তাঁকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। এই নিএ বেজায় আক্ষেপ তাঁর। তবে না ছুঁলেও সিডের চোখের চাহনিতেই কিন্তু ঘায়েল হয়েছে মিঠাই। সেকথা আবার নিজের ননদকে জানালও সে।
অবাক হচ্ছেন? আসলে সম্প্রতি অনস্ক্রিন ননদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মিঠাই ওরফে সৌমিতৃষা একটি নাচের ভিডিও শেয়ার করা হয়েছে জি বাংলা পেজের তরফে। বাদশার ‘পানি পানি’ গানে নাচলেন তারা। সেই গানের কথাতেই ছিল এই কথাগুলি।
View this post on Instagram
মিঠাইয়ের এই নতুন ভিডিও মনে ধরেছে সকলের। অনেকেই আবার মজার ছলে জানিয়েছে সিড এই ভিডিও দেখলে তাঁর প্রতিক্রিয়া কেমন হত। এই ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে।





