TRP list: সর্বনাশ! মন ফাগুন এসে হারিয়ে দিল মিঠাইকে? এই সপ্তাহের টিআরপি তালিকায় রয়েছে বড় চমক!

মিঠাই নাকি আর আগের মতো ভালো ফল করতে পারছে না এবং সেই নিয়ে বড় চিন্তায় ছিলেন মিঠাইয়ের অনুরাগীরা।তার ওপর সিরিয়ালের পরিচালক বদলে যায় আগামী এপিসোড গুলো তে কী হতে চলেছে তা নিয়ে বেশি চিন্তা করছিলেন মিঠাই ফ্যানপেজের সদস্যরা।টিআরপি তালিকায় মিঠাই কীরকম ফল করে সেদিকে ও চোখ ছিল সকলের।সেখানে ভক্তদের ভয়ের অবসান ঘটিয়ে ১০.৫ পয়েন্ট নিয়ে সবার সেরা হলো মিঠাই।
তবে এইবার টিআরপি তালিকায় চমকে দিয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল মন ফাগুন। সৃজলা এবং শনের অভিনীত এই সিরিয়াল এই সপ্তাহে মাত করে দিয়েছে। সৌমেনের পর্দা ফাঁস করেছে পিহু আর সেই দৃশ্য দেখিয়েই ৯.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মন ফাগুন। স্টার জলসা এবার ভীষণ ভালো ফল করেছে। বাকি নতুন তিন সিরিয়াল প্রথম পাঁচে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে একই পয়েন্ট পেয়ে মন ফাগুনের সঙ্গে অবস্থান করছে গাঁটছড়া। তৃতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং (৯.২) এবং চতুর্থ স্থানে রয়েছে খুকুমণি হোম ডেলিভারি (৯.১)। সেরা ৫ সিরিয়ালের মধ্যে ৪ সিরিয়ালই স্টার জলসার। বাকি সিরিয়াল হলো জি বাংলার মিঠাই বাদে উমা(৮.৯) যে প্রথম পাঁচে জায়গা করে নিতে পেরেছে।
এক নজরে দেখে নিন প্রথম দশে থাকা সিরিয়ালের টিআরপি তালিকা:
মিঠাই- ১০.৫ (প্রথম)
মন ফাগুন- ৯.৫ (দ্বিতীয়)
গাঁটছড়া- ৯.৫ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৯.২  (তৃতীয়)
খুকুমণি হোম ডেলিভারি- ৯.১ (চতুর্থ)
উমা- ৮.৯ (পঞ্চম)
আয় তবে সহচরী- ৮.৬ (ষষ্ঠ)
ধুলোকণা- ৮.২ (সপ্তম)
পিলু- ৭.৮ (অষ্টম)
যমুনা ঢাকি- ৭.৫ (নবম)
অপরাজিতা অপু- ৭.৩ (দশম)
সর্বজয়া- ৭.৩ (দশম)
জি বাংলার সর্বজয়া অপরাজিতা অপু কোনক্রমে লড়াইয়ে টিকে আছে।বাকি পিলু প্রথম দশে জায়গা করলেও সেরকম ভাবে জনপ্রিয়তা লাভ করতে পারছে না।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles