দমদম পোস্ট অফিসের সামনে থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা পেলেন সেলসম্যান, এরপর যা করলেন ওই যুবক শুনলে হতবাক হবেন …

বর্তমান সময়ে সামান্য কয়েকশো টাকার জন্যই কত মানুষ নানান অপরাধের ঘটনা ঘটিয়ে ফেলেন। কিন্তু এবার ঘটল উলাটপুরান। প্রায় ৫ লক্ষ টাকা পেয়েও অনায়াসে ফিরিয়ে দিলেন এক ব্যক্তি। এমন ঘটনার কথা শুনে বেশ খুশি সকলে।

জানা গিয়েছে, গত শনিবার দমদমের বাসিন্দা সন্দীপ কুমার রায় তাঁর মানি ব্যাগ হারিয়ে ফেলেন। সেই মানিব্যাগ দমদম পোস্ট অফিসের সামনে থেকে খুঁজে পান বিজয় কুমার সিং। তিনি দমদমের রামকৃষ্ণ কলোনির বাসিন্দা। পেশায় সেলসম্যান বিজয়। কুড়িয়ে পাওয়া সেই মানিব্যাগ সন্দীপ কুমার রায়কে ফিরিয়ে দেন বিজয়।

জানা যায়, এদিন রাতে দমদম পোস্ট অফিসের সামনে থেকে মানিব্যাগটি খুঁজে পান বিজয়। মানিব্যাগটি খুলে দেখেন যে তার মধ্যে তাতে একটি সোনার দুল, নগদ ৬৫০ টাকা ও দুটি এটিএম কার্ড রয়েছে।

মানিব্যাগে থাকা ফোন নম্বরে ফোন করেন বিজয়। কিন্তু কেউ ফোন ধরেন না। একবার নয়, বারবার ফোন করেছিলেন বিজয়। কিন্তু কেউ ফোন ধরেনি। এরপর তিনি বুদ্ধি করে মানিব্যাগে থাকা এটিএম কার্ডের পিন দেখতে পেয়ে তা থেকে কিছু টাকা তুলে নেন ও সোজা দমদম থানায় এসে গোটা ঘটনাটি জানান।

এরপর থানা থেকে সন্দীপ কুমার রায়ের কাছে ফোন যায়। মেয়েকে নিয়ে থানায় হাজির হন তিনি। পুলিশের উপস্থিতিতেই উপযুক্ত প্রমাণ দিয়ে মানিব্যাগটি ফেরত নেন সন্দীপ রায়। যাওয়ার আগে বিজয় কুমার সিংকে ধন্যবাদ দেন ও আশীর্বাদও করে যান তিনি। তিনি আশ্বাসও দেন যে ভবিষ্যতে যদি বিজয়ের কোনও প্রয়োজন হয়, তাহলে তিনি তাঁর পাশে দাঁড়াবেন।

RELATED Articles