জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিকটি টিভির পর্দায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে রেখেছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুকে। পর্দাতে মিঠাই রানী এবং তার উচ্ছে বাবুর জুটিকে দর্শক অত্যন্ত পছন্দ করে।
তবে সম্প্রতি মাথাচাড়া দিয়েছে মিঠাই ধারাবাহিকের শেষ হওয়ার জল্পনা। ভক্তরা এক প্রকারে নিশ্চিত হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে তাদের প্রিয় ধারাবাহিক মিঠাই। কারণ গল্প যেদিকে এগোচ্ছে তাতে যে মিঠাই আর বেশিদিন এগোবে না সেটা বোঝাই যাচ্ছে। তবে এখন গল্প এগোচ্ছে পুরোটাই মিঠাইয়ের স্মৃতি ফেরানো নিয়ে।
মাঝে অবশ্য রাতুল শ্রীতমা এবং সোম তোর্সাকে নিয়ে কিছুদিন চললেও আবার মিঠাই এবং তার উচ্ছে বাবুকে কেন্দ্র করে গল্প এগোচ্ছে। কুসুমপুরে গিয়ে একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে সিদ্ধার্থ। তার জিনিসপত্র পাওয়া গেছে কিন্তু তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না যার জন্য পরিবারের সকল সদস্য সহ মিঠাই খুবই চিন্তিত।

এরই মধ্যে পরবর্তী পর্বে দেখা গেছে মিঠাইয়ের স্মৃতি ফেরানোর জন্য সিদ্ধার্থের অ্যাক্সিডেন্টের ছবি দেখানো হয়েছে তাকে। আর সে রীতিমতো ভয় পেয়ে গিয়ে সেটা দেখে নিয়েছে। প্রসঙ্গত গল্পে আগে দেখানো হয়েছিল যখন সিদ্ধার্থ রিকি দ্যা রকস্টার হয়ে ফিরে এসেছিল তার আগে আদিত্য আগারওয়ালের চক্রান্তে তার অ্যাক্সিডেন্ট হয়। আর সেই সময় তার গাড়িটাকে একটা পুকুরের মধ্যে থেকে খুঁজে পাওয়া গিয়েছিল।
সেই ছবিটাই দেখানো হয়েছে মিঠাইকে। আর নিজের উচ্ছে বাবুকে হারিয়ে ফেলার ভয়ে সিদ্ধার্থকে ডেকে অজ্ঞান হয়ে যায় মিঠাই। এই দেখে ভক্তরা রীতিমতো উচ্ছ্বাসিত হয়ে পড়েছে তারা ধরেই নিয়েছে যে মিঠাই রানী তার পুরনো স্মৃতি সব মনে করে ফেলেছে। কিন্তু আনন্দের মধ্যে ভক্তদের মধ্যে রয়েছে হতাশা কারণ মিঠাইয়ের স্মৃতি ফেরার পরেই শেষ হয়ে যাবে মিঠাই। তবে এবার শুধু দেখার পরবর্তী দিনে ঠিক এমনটাই হয় কিনা!





