গ্রহের গোচরের দিক থেকে এপ্রিল মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ এই মাসে বৃহস্পতি, বুধ, শুক্র এবং সূর্য রাশি পরিবর্তন করতে চলেছেন। এপ্রিলের শুরুতে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছেন, আবার ১৪ এপ্রিল, ২০২৩ তারিখে সূর্য প্রবেশ করছেন মেষ রাশিতে। এর পর ২১ এপ্রিল, ২০২৩ তারিখে বুধও মেষ রাশিতে গোচর করছেন বুধ। আবার বছরে এক বারই মাত্র রাশি পরিবর্তন করেন দেবগুরু বৃহস্পতি।
আগামী ২২ এপ্রিল, ২০২৩ তারিখে বৃহস্পতি তাঁর নিজস্ব রাশি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। যার জেরে তৈরি হবে গুরু চণ্ডাল যোগ। এপ্রিল মাসে গ্রহের এই গোচর সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনে নানা রকম প্রভাব ফেলবে। তবে এই মাসটা সিংহ রাশি-সহ বেশ কিছু রাশির জন্য উত্থান-পতনে ভরা থাকবে।
কোন কোন রাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের এপ্রিল মাসে একটু সতর্ক থাকতে হবে। এই সময়ে ভাই-বোনের সঙ্গে কোনও বিবাদ হতে পারে। এর পাশাপাশি নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং ডাক্তারদের সঙ্গে পরামর্শ নিতে হবে। এই সময়ে চাকুরীজীবীদের পদোন্নতি কিংবা বেতন পেতে দেরি হতে পারে। এমনকী উপর মহলের সঙ্গে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কোনও ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের মাধুর্য বজায় থাকবে, তবে তর্ক-বিতর্ক এড়িয়ে চলাই ভালো।
সিংহ রাশি
এপ্রিল মাসটি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য মোটামুটি ফলদায়ক হতে চলেছে। এই সময় পেশাগত জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন তাঁরা। কিছু গোপন শত্রুর থেকে সাবধান। কারণ তারা কাজে বাধা সৃষ্টি করতে পারে। যদিও বন্ধুদের সহযোগিতায় এই বিপদ-বাধা কাটিয়ে ওঠা যাবে। বিনিয়োগ করার পরিকল্পনা করলে এই সময় তা এড়িয়ে চলাই ভাল। কিংবা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গ্রহের গোচরের কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের আর্থিক জীবনও উত্থান-পতনের মুখোমুখি হতে হতে পারে। তাই অপ্রয়োজনীয় ব্যয়ের উপর নজর রাখতে হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের এপ্রিল মাসটা মোটামুটি যাবে। এই সময়ে স্বাস্থ্যের কারণে ভুগতে পারেন। ভাল কাজের সুযোগের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। এই সময়ে পরিবারের কোনও সদস্যের কাজের কারণে এই রাশির জাতক-জাতিকাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে। ভাগ্যের অনুকূল না থাকার ফলে ব্যবসায়ীরা নিজেদের কাজে বাধার সম্মুখীন হতে পারেন। লাভের প্রচেষ্টাতেও কিছু বাধা আসতে পারে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এপ্রিল মাসে প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। এই সময়ে কর্মজীবনেও সতর্কতা অবলম্বন করতে হবে। আর পেশাগত জীবনেও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। সতর্ক থাকতে হবে ভ্রমণের সময় এবং আর্থিক বিষয়েও। তাই এই সময়ে আর্থিক লেনদেন এড়িয়ে চলাই ভালো। নাহলে ক্ষতি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময়ে নিজের পিতামাতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। স্ত্রী-র সঙ্গে ভুল বোঝাবুঝি হলে পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে চলে যাওয়ার আগে আলোচনার মাধ্যমে তা সামাল দেওয়ার চেষ্টা করতে হবে।





