ছোট পর্দার নতুন ক্রেজ এখন ‘মিঠাই’। প্রায় প্রতি সপ্তাহেই পাল্লা দিয়ে লড়ছে বাঘা বাঘা ধারাবাহিকের সঙ্গে। গত সপ্তাহে একই চ্যানেলের ‘কৃষ্ণকলি’, স্টার জলসার ‘খড়কুটো’কে টপকে ‘বাংলার সেরা’ হয়েছিল এই মেগা সিরিয়াল। ‘সপ্তাহ সেরা’র শিরোপাও জুটেছিল। চলতি সপ্তাহে এক চুলের জন্য সেই জায়গা থেকে ছিটকে গিয়েছে ‘মিঠাই-উচ্ছেবাবু’র রসায়ন। রেটিং চার্টে ১০.২ পেয়ে প্রথম স্থানে ফের জি বাংলার কৃষ্ণকলি। ১০.১ পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ‘মিঠাই’।
আরও পড়ুন- রহস্যের মোড়কে মোড়া ‘ফ্লাইওভার’, সেই রহস্য কী ভেদ করতে পারলেন কোয়েল?
আর এবার জানা যাচ্ছে আপামর জনতাকে মুগ্ধ করা এই সিরিয়ালে এবার আসছে একের পর এক চমক। মেগা দর্শকদের মনে প্রশ্ন উঠছে সিড ওরফে সিদ্ধার্থের বাবা ও তোর্সার পাতা ফাঁদে পা দিয়ে মিঠাইকে কি ডিভোর্স দিয়ে দেবে উচ্ছে বাবু?
আরও পড়ুন- বিয়ের পর ছুটি কাটাতে পুরী, স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন গায়িকা ইমন চক্রবর্তী
তবে সেই গুড়ে হয়ত আপাতত বালি! কারণ মিঠাইকে সঙ্গে নিয়ে জনাই থেকে ফিরে এসেছে সিদ্ধার্থ। এখন মোদক বাড়িতে জোড়া উল্লাস। একদিকে দাদু-ঠাম্মির বিবাহ বার্ষিকী, অন্যদিকে নিপা-রাতুলের আশীর্বাদ। তাই দর্শকদের মনোরঞ্জনের এখন উপকরণ প্রচুর। মন খারাপ করার প্রশ্নই উঠছে না। কারণ সিদ্ধার্থ আর মিঠাই এখন এক সঙ্গেই থাকবে। হয়ত এর মধ্যেই তৈরি হয়েছে তো পারে নতুন রসায়ন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!