মিঠাইকে ছেড়ে কার সঙ্গে প্রেম করছেন সিড, জেনে নিন বিস্তারিত

কয়েকদিন আগেই শুরু হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’। গল্পের নায়িকা মিঠাই মিষ্টি তৈরি করে। তাঁর আসল নাম সৌমিতৃষা। তাঁর তৈরি মিষ্টি মনোহরার স্বাদ অতুলনীয়। অন্যদিকে ৫০ বছরের মিষ্টির ব্যবসা করে আসছে সিদ্ধেশ্বর মোদকের পরিবার। সেই বাড়ির গম্ভীর ছেলে সিদ্ধার্থ বা সিডের সঙ্গে বিয়ে হয়েছে মিঠাইয়ের। সিড-এর ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায়।

আদৃতের অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। বড় পর্দায় অনেক আগেই নিজেকে প্রমাণ করেছে সে। ‘প্রেম আমার ২’, ‘পরিণীতা’, ‘পাসওয়ার্ড’-এর মতো নানান ছবিতে নিজের সেরাটা দিয়েছে আদৃত। এবার ছোটো পর্দাতেও সিডের চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়েছে।

আরও পড়ুন- বিয়ের পর ছুটি কাটাতে পুরী, স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন গায়িকা ইমন চক্রবর্তী 

এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। টিআরপির দৌড়ে সব ধারাবাহিককে ছাপিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘মিঠাই’। তবে ছোটো পর্দার সিডের সঙ্গে বাস্তব জীবনের আদৃতের একেবারেই মিল নেই। ধারাবাহিকে সিড যেমন লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করে না, বাস্তবে কিন্তু আদৃত সকলের সঙ্গে মেলামেশা, হাসি-ঠাট্টা করতে খুবই ভালোবাসেন।

আরও পড়ুন- রহস্যের মোড়কে মোড়া ‘ফ্লাইওভার’, সেই রহস্য কী ভেদ করতে পারলেন কোয়েল?

এসবের মধ্যে প্রশ্ন ওঠে কার সঙ্গে প্রেম করছেন আদৃত? মাঝে একবার গুঞ্জন উঠেছিল আদৃত প্রেম করছে অভিনেত্রী পূজা রায়ের সঙ্গে। ‘নূর জাহান’ও ‘প্রেম আমার ২’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আদৃত ও পূজা। কিন্তু পরবর্তীকালে তাদের ব্রেক আপ হয়ে যায়। যদিও আদৃত বলেন, পূজা তাঁর শুধুই ভালো বন্ধু, প্রেমিকা নন। এখন অবশ্য আদৃত সিঙ্গেল। কারোর সঙ্গেই প্রেম করছেন না তিনি। অন্তত, আদৃতের তাই-ই মত।

RELATED Articles