মিঠাই সোমের রোম্যান্স দেখে তীব্র আপত্তি দর্শকদের, সরাসরি প্রশ্ন ‘তোমরা কি প্রেম করছ?’

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এখন দর্শকদের চোখের মণি। সকলেই তার অভিনয় মুগ্ধ। মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডুর জনপ্রিয়তা তুঙ্গে। তার অনুরাগী সংখ্যা বেড়েছে পাল্লা দিয়ে। ধারাবাহিকের পর্দায় মিঠাই সিদ্ধার্থ প্রেম করলেও রিয়েল লাইফে তার প্রেম নিয়ে গুঞ্জন অব্যাহত।

এরমধ্যেই বেশ কিছুদিন ধরে সোম অর্থাৎ ধ্রুব সরকারের সাথে ঘনিষ্ট অবস্থায় একের পর এক রিল ভিডিও ভাগ করে নিয়েছেন দর্শকদের মধ্যে। তবে তাদের ঘনিষ্ঠতা একে বারেই সহজ ভাবে মেনে নিতে পারছেন না দর্শকরা।মিঠাই সোমের রোম্যান্স দেখে তীব্র আপত্তি দর্শকদের, সরাসরি প্রশ্ন ‘তোমরা কি প্রেম করছ?’

অনুগামীদের সর্বদা দাবি সিদ্ধার্থ অর্থাৎ অদৃত রায় সাথেই ছবি ভিডিও শেয়ার করে নেওয়ার।কিন্তু মিঠাই রানী শুধু ধ্রুব সাথেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে দর্শকের জবাব তোমরা কি সত্যি প্রেম করছ? তাহলে বলে দাও। এত রহস্য ভালো লাগে না’! কেউ আবার লিখেছেন, ‘যখন সিদ্ধার্থর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছ, তখন কি এরকম একটা ছবি দেওয়া খুব দরকার?’ যদিও সৌমিতৃষার ভক্তরা আবার লিখেছেন, অফস্ক্রিন ধ্রুব আর সৌমিতৃষার জুটি তাঁদের বেশ লাগছে।

তবে রিল লাইফ আর রিয়েল লাইফ যে একেবারেই গুলিয়ে ফেলেছেন দর্শকরা। কারণ মিঠাই সিদ্ধার্থ প্রেম নিয়ে আপ্লুত দর্শকরা অন্যদিকে মিঠাই বাস্তবে ধ্রুবর সাথে ছবি পোস্ট করছে। যা একেবারেই মানতে রাজি নন কেউই।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles