জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। প্রতি সপ্তাহের টিআরপি চার্টে একাই রাজত্ব করে এই ধারাবাহিক। দীর্ঘ বেশ কয়েক সপ্তাহ ধরে নিজের প্রথম স্থান টিআরপি চার্টে ধরে রেখেছে মিঠাই। মোদক বাড়ির কাণ্ডকারখানায় মশগুল সকলেই।
তবে এবার জি বাংলার নতুন প্রোমোতে যা দেখা যাচ্ছে তা দেখে চোখ কপালে উঠে গেছে দর্শকদের। উচ্ছেবাবুকে নিজের হাতে ধুতি পরিয়েছে মিঠাই! আর তা পরে যখন সিড গটগট করে সিঁড়ি দিয়ে নামছে তখন সকলেই হাঁ করে চেয়ে আছে তার দিকে।
বস্তুত মোদক পরিবারে এখন দুর্গা পুজো চলছে। পুজোর আনন্দে মেতে আছে বাড়ির সকলে, হল্লা পার্টি তো হই হল্লা করেই চলেছে। সবকিছু নিয়েই বেশ ভালোরকম চলছে মিঠাই সিরিয়ালটি। দর্শকরা বেশ উপভোগ করছেন মিঠাই এর দুর্গাপুজো এপিসোড গুলি।
আর এবার প্রোমোতে যা দেখা গেল তা দেখে সকলেই খুশি। মিঠাই চোঙ নিয়ে শোনো শোনো করতে করতে নামছে, তারপরেই সিদ্ধার্থকে ধুতি-পাঞ্জাবি করে একদম কার্তিক ঠাকুর সেজে নিচে নামতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
বস্তুত মিঠাই কে নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়েছে সিড। মিঠাইয়ের মনেও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে তার উচ্ছে বাবু। দুর্গাপুজো যে তাদের দুজনকে আরো কাছাকাছি আনছে কথা বলাই বাহুল্য। এখন কবে এই এপিসোড দেখা যাবে তার অপেক্ষা করছেন সকলে।





