উচ্ছে বাবু আর মিঠাই এর তেতো মিষ্টি প্রেমে মজেছে বাঙালি দর্শক। আর তাইতো এত সিরিয়ালের ভিড়ে দর্শকেদের বিচারে সপ্তাহের সেরা ‘মিঠাই।’ মিষ্টি নায়িকা, সুদর্শন নায়ক, তাঁদের প্রেম, রাগ, বিরহ, বিচ্ছেদ, হাসিখুশি একান্নবর্তী পরিবার, তুলনায় অন্য সিরিয়ালের থেকে কিছুটা কম কুটিলতা নিয়েই পছন্দের তালিকায় বরাবরের মতো টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপিতে প্রথমে রয়েছে মিঠাই।
কিছু সিরিয়ালের গল্পই সেই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়। যা টেনে নিয়ে যায় দর্শকদের। আর কোন সিরিয়াল দর্শকদের মনে বেশি দাগ কাটছে তা বোঝা যায় এই টিআরপি দিয়ে। সেটাই নির্ধারণ করে বর্তমান চলা সিরিয়ালগুলোর কোনটার জনপ্রিয়তা কিরকম।
আরও পড়ুন- ফেসবুক লাইভে বিস্ফোরক ইমন, কটাক্ষ না করে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের আবেদন জানালেন গায়িকা
চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি রেটিং-
১১.৯ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ‘মিঠাই’। কাছাকাছি রয়েছে অপরাজিতা অপু। তাদের প্রাপ্ত নম্বর ৯.৯ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে কৃষ্ণকলি। চলতি সপ্তাহে এই সিরিয়ালের প্রাপ্ত টিআরপি পয়েন্ট ৮.৮। টেলিভিশনের অপর জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানী রাসমণির প্রাপ্ত পয়েন্ট ৮.১। চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক।
একটা সময়ে টিআরপি তালিকায় সবার ওপরে থাকা সিরিয়াল খরকুটো নেমে এসেছে পঞ্চম স্থানে। কোথাও গিয়ে এই সিরিয়ালের গল্প দর্শক টানতে অক্ষম হচ্ছে।
আরও পড়ুন- বৃষ্টিমুখর দিনে সহ অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন ‘মিঠাই’এর সৌমীতৃষা
মহাপীঠ তারাপীঠ ৭.৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে রয়েছে গঙ্গারাম। তাদের প্রাপ্ত পয়েন্ট ৬.৯। একদা এক নম্বরে থাকা সিরিয়াল শ্রীময়ী বর্তমানে অষ্টম স্থানে রয়েছে। প্রাপ্ত পয়েন্ট ৬.৫ । গ্রামের রানী বীণাপানি রয়েছে নবম স্থানে। তাদের প্রাপ্ত পয়েন্ট ৫.৯। এবং সর্বশেষ তালিকায় রয়েছে কিয়ান-নোয়া জুটির দেশের মাটি । তাদের প্রাপ্ত পয়েন্ট ৫.৭।





