Mithijhora 22 August episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, মাঝখানে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে কাছাকাছি এসেছিল রাই আর অনির্বাণ। কিন্তু অল্প কয়েকদিন যেতে না যেতেই অনির্বানের মনের সন্দেহ আর অবিশ্বাস আবারও যে দেওয়াল হয়ে দাঁড়াবে তাদের দাম্পত্য সম্পর্কের মাঝে আজকের পর্ব দেখলে সেটা স্পষ্টই বোঝা যায়।
মিঠিঝোরা 22 আগস্টের এপিসোড/ Mithijhora 22 August episode
এই ধারাবাহিকে দেখা যায় যে,অনির্বাণকে তার মা প্রশ্ন করে, বিয়ের আগে তার একসাথে ফিজিক্যাল হয়েছিল কিনা অর্থাৎ ক্লোজ হয়েছিল কিনা- এই প্রশ্ন শুনে অনির্বাণ রেগে গেলেও রাই বুঝতে পারে যে, তার শাশুড়ি আবারও চেষ্টা করছেন একটু একটু করে অনির মনের সন্দেহটাকে বাড়িয়ে দেওয়ার (Mithijhora 22 August episode)।
অন্যদিকে ধারাবাহিকে দেখা যায় যে সার্থকের বাড়িতে গিয়ে তার সাথে মিসবিহেভ করার জন্য ক্ষমা চায় স্রোত অন্যদিকে সে সার্থক কেও বলে যে সেও কিন্তু একটা ভুল করেছে। সমস্ত রান্না ঠিক হওয়া সত্ত্বেও পিসিমণির রান্নাতে নুন বেশি হয়েছে এটা বলা তার উচিত হয়নি (Mithijhora 22 August episode)।
সার্থক রেগে গেলে স্রোত বলে সমস্ত রান্না তো ফ্রিজেই রাখা আছে সে একবার ঠান্ডা মাথায় গিয়ে চেক করে নিতে পারে, পিসিমণি কিন্তু সেদিন খুব কষ্ট পেয়েছিল। অন্যদিকে দেখা যায় উকিলদের সামনে নীলু মারাত্বক সিনক্রিয়েট করে ও মিউচুয়াল ডিভোর্স বানচাল করে দেয়।
ঝড়ের গতিতে মিথ্যে কথা বলে চলে নীলু আর বলে যে, সে তো সংসার করতে চায় সে তো ডিভোর্স দিতে চায় না কিন্তু এই পরিবারের লোকেরাই তাকে সংসারটা করতে দিচ্ছে না। তখন উকিলরাও বলে যেহেতু নীলু অন্য কথা বলছে, সেই কারণে এই মুহূর্তে মিউচুয়াল ডিভোর্স সম্ভব নয় (Mithijhora 22 August episode)।
অন্যদিকে সমস্ত সিম্পটম শুনে ও কিট দিয়ে টেস্ট করে রাইকে ডাক্তার বলে সে প্রেগনেন্ট। রাই বলে, কোথাও একটা ভুল হচ্ছে। এরপর ডাক্তার এসে অনির্বাণকে সব কথা বললে অনির্বাণ চমকে যায়। কিন্তু রাই এবং ডাক্তার বলে যে এটা ভুলও হতে পারে কারণ এখনও অবধি ইউরিন টেস্ট করা হয় নি, কিন্তু অনির্বাণের চোখ মুখে অবিশ্বাস ফুটে ওঠে। ফের কী তাহলে রাইকে অবিশ্বাস করবে অনির্বাণ? জানতে হলে দেখুন মিঠিঝোরার আগামী পর্ব (Mithijhora 22 August episode)!





