রাইয়ের প্রেগনেন্সির জন্য শৌর্য্যের দিকে আঙুল তুলল অনির্বাণ, অন্যদিকে রাইকে বাড়ি ছাড়তে বলে অনির্বাণের মা-বাবা, ফের কী আলাদা হবে রাই-অনির্বাণের পথ?

Mithijhora 28 August episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে ,অনি বারবার রাইকে ভুল বুঝতে থাকে, তার মধ্যে এতটুকুও বিশ্বাসের ভিত্তি নেই। রাই নিজেকে বারবার নির্দোষ প্রমাণ করলেও এবং বারবার নিজের কথায় দৃঢ় থাকলেও রাইয়ের মুখের কথার থেকে কাগজের রিপোর্ট অনেক বেশি গুরুত্ব পায় অনির্বাণের কাছে।

Mithijhora 28 August episode/ মিঠিঝোরা ২৮ আগস্টের পর্ব

পর্বের শুরুতে দেখা যায় (Mithijhora 28 August episode),  রাই সকালে নিজের ঘরে ঢুকে দেখতে পায় তার যাবতীয় জিনিসপত্র ঘেঁটে রাখা হয়েছে। অর্থাৎ অনির্বাণ কাল সারা রাত তার সমস্ত জিনিস খুঁজেছে, সেই সমস্ত জিনিসের মধ্যে প্রমাণ খুঁজে বার করার চেষ্টা করেছে, এরপর কিছুই যখন পায় নি, তখন সকালবেলায় সে রাইকে আবার পুরনো কথা জিজ্ঞেস করতে শুরু করেছে। সে রাইকে বলে, তুমি এত কিছুর পরেও নির্বিকার রয়েছে কী করে? নিশ্চয়ই এইসব কিছুর মধ্যে যে আছে সে অনেক অর্থবান।

এরপর ধারাবাহিকে দেখা যায় যে ব্যাগ পত্র গুছিয়ে রাই যখন বাড়ি ছাড়ার জন্য রওনা দেয়,তখন অনির মা এবং বাবা মিলে চূড়ান্ত সিনক্রিয়েট করেন ও তারা বলেন এবার এখান থেকে বেরিয়ে যাবে এবং তারপর নিজের বাচ্চার জন্য অনেক মোটা টাকা দাবি করবে‌। রাই সোহিনীকে বলে সে যেন তার ভাষা সংযত রাখে কিন্তু সোহিনী যা খুশি তাই বলতে থাকে। এরপর অনির বাবা বলে, তুমি এখান থেকে যেতে পারো কিন্তু তোমাকে লিখে দিতে হবে এই সন্তানের কোনও দায়ভার অনির্বাণের নয় (Mithijhora 28 August episode)

রাই তখন বলে, যে সন্তানটা নেই যেটা পুরোপুরি মিথ্যে তার দায়ভার নেওয়ার প্রশ্ন আসছে কেন আর এরকম মিথ্যে বিষয় আমি লিখতে যাবোই বা কেন?! এরপর এই নিয়ে রীতিমতো কথা কাটাকাটি চলতে থাকে, তখন রাই বলে যে, ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। গেস্ট হাউসে থেকে যাচ্ছি। কিন্তু আমার অফিস যাওয়াতে আপনারা বাধা দেবেন না তাতে কিন্তু ভালো হবে না। এরপর রাই অফিসে চলে যায়। সেখানে বস তার কাজে অত্যন্ত খুশি হয়ে তার কাজের প্রশংসা করে (Mithijhora 28 August episode)

অন্যদিকে, স্রোত দিদির জন্য খুব চিন্তা করছিল তখন সার্থকের বাবা তাকে ফোন করে। স্রোত সার্থকের বাবাকে বলে কাকু মনি আমার আপনার হেল্প দরকার, মেডিকেল পারপাসে‌, আমার দিদির কিছু একটা সমস্যা হয়েছে। তখন সার্থকের বাবা বলে, তুই চিন্তা করিস না, আমি সবসময় তোর পাশে আছি। এরপর সার্থক তার বাবাকে কী হয়েছে জিজ্ঞেস করলে তার বাবা সার্থককে বলে স্রোতের খেয়াল রাখিস‌, ওর হয়ত আমাদের হেল্প দরকার হবে।

ওদিকে নীলু, শৌর্য্যকে বলে আমি দিদিভাইয়ের প্রতি সমস্ত রাগ ভুলে যাব, যদি তুমি আবার সবকিছু ভুলে আমার সাথে সংসার করো। শৌর্য্য বলে, এটা সম্ভব নয়। শৌর্য্য তার উকিলের সাথে কথা বলে এবং উকিলকে সবটা জানায়। অন্যদিকে অনির্বাণ শৌর্য্যের সাথে দেখা করতে আসে এবং শৌর্য্যকে বলে রাই প্রেগন্যান্ট কিন্তু অনির্বাণ তার সন্তানের বাবা নয়। সে রীতিমতো শৌর্য্যকে এই সমস্ত বিষয়ে দায়ী করতে থাকে (Mithijhora 28 August episode)

Mithijhora 28 August episode, Zee Bangla, mithijhora,জি বাংলা,মিঠিঝোরা, প্রেগন্যান্ট, pregnant, শৌর্য্য,রাই, অনির্বাণ

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles