বর্তমান যুগে দাঁড়িয়ে টাকা পয়সা তোলার জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন ট্রান্সফার (online transfer) করলেও প্রচুর পরিমাণে মানুষ আজও ব্যাঙ্কে (bank) গিয়েই নিজেদের টাকা-পয়সা জমা দেওয়া বা তোলার কাজ করে থাকেন। তাই ব্যাঙ্ক বন্ধ (bank holiday) থাকলে, যদি আগাম সেই বন্ধ থাকার বিষয়টা জানা থাকে তাহলে প্রচুর সংখ্যক মানুষের উপকার হয়।
ব্যাঙ্কে মূলত দু ধরনের মানুষ যান। এই সকল মানুষদের মধ্যে এক অংশের মানুষ যেমন অনলাইন ট্রান্সফারে অভ্যস্ত নন, তেমনি অনেকেই থাকেন যারা বাড়ির বাইরে গিয়ে দুটো মানুষের সাথে দেখা করে কথা বলে এই সমস্ত কাজ করতে পছন্দ করেন। সেই কারণে ডিজিটালাইজেশনের যুগেও আজও প্রচুর মানুষ ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা তোলেন।
এখন কোনও কারণে যদি ব্যাঙ্ক বন্ধ থাকে তাহলে এই সমস্ত মানুষদের ভোগান্তির শেষ থাকে না। আমরা সকলেই জানি ব্যাঙ্কিং সেক্টরে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনি ও রবিবার ছুটি থাকে। এছাড়াও সরকারি অন্যান্য ছুটিছাঁটার দিনও ব্যাঙ্ক ছুটি থাকে। যেমন আগস্ট মাসেই সরকারি ছুটি হিসেবে স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ই আগস্ট ছুটি ছিল। ঠিক সেই রকম ছুটি প্রত্যেকটি মাসেই থাকে।
সেপ্টেম্বর মাসে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রেজাল্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সেই ছুটির তালিকা ঘোষণা করে দিয়েছে। সেপ্টেম্বর মাসে যে ১৫ দিন বন্ধ থাকবে তার মধ্যে শনি আর রবিবারও রয়েছে, তবে এছাড়াও গণেশ চতুর্থীর মত ছুটিও রয়েছে। তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসের ছুটিগুলো ঠিক কী কী?
- ১লা সেপ্টেম্বর:- রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ।
- ৪ঠা সেপ্টেম্বর:- গুজরাটের শ্রীমত শঙ্করদেবের তিরোধান দিবস হওয়ায় ছুটি
- ৭ সেপ্টেম্বর:- গণেশ চতুর্থী
- ৮ই সেপ্টেম্বর:- রবিবার পড়েছে তাই ছুটি
- ১৪ই সেপ্টেম্বর:- সপ্তাহের দ্বিতীয় শনিবার তাই ব্যাঙ্ক বন্ধ আবার ১৫ই সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্ক ছুটি।
- ১৬ সেপ্টেম্বর:- ঈদ এর মিলাদের জন্য ছুটি।
- ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পুজোর জন্য পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক বন্ধ থাকে আর মিলাদ উন নবীর জন্য গ্যাংটকেও ব্যাঙ্ক বন্ধ থাকে।
- ১৮ সেপ্টেম্বর:- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী দিবসের জন্য। কেরালায় ব্যাঙ্ক ছুটি আর পাং-লাহাব হওয়ায় গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২০ সেপ্টেম্বর:- ঈদ এ মিলাদ উল নবী উপলক্ষে দেশের সব ব্যাঙ্কেই ছুটি।
- ২১সেপ্টেম্বর:- শ্রী নারায়ণ গুরু সমাধির জন্য কেরালায় সব ব্যাঙ্কে ছুটি।
- ২২ সেপ্টেম্বর:-রবিবার।
- ২৩সেপ্টেম্বর:-মহারাজা হরি সিং জি জয়ন্তী তাই জম্মুর সব ব্যাঙ্ক বন্ধ থাকবে এছাড়া বোকের জন্য শ্রীনগরের ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে।
- ২৮ সেপ্টেম্বর:- চতুর্থ শনিবার তাই দেশের সব ব্যাঙ্ক ছুটি।
- ২৯সেপ্টেম্বর:-রবিবার।





