Mithijhora serial 21 August update: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে আরাত্রিকা মাইতি (Aratrika Maiti) ও সুমন দের (Suman dey) জুটি দর্শকের মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে। সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, পুরোনো অতীতের তিক্ততা ভুলে ধীরে ধীরে অনির্বাণকে ক্ষমা করে দিচ্ছে রাই। যদিও সম্পর্ক নিয়ে একটা ভয় তার মধ্যে রয়ে গেছে।
মিঠিঝোরা ধারাবাহিকের ২১ আগস্ট পর্বের আপডেট/ Mithijhora serial 21 August update
ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে যে, স্রোতকে সার্থকের বাবা রীতিমতো বিয়ের জন্য জোর করতে থাকে এবং বলতে থাকে যে, আমার ছেলের যে বন্ধুর কথা বলছি, সে ভীষণ ভালো আর তোকে তো এখনই বিয়ে করতে বলছি না দুই বছর পর বিয়ে করবি, ততদিনে তোর পড়াশোনা শেষ হয়ে যাবে আর তাছাড়া তোর সাথে ওকে ভালই মানাবে। স্রোত বলে আমি বিয়ে করতে চাই না, আমার লাইফের একটা অন্য লক্ষ্য আছে। তুমি তো জানো একজন ডাক্তারের কত দায়িত্ব থাকে (Mithijhora serial 21 August update)।
সার্থকের বাবা তখন বলে, তো কি হয়েছে? ডাক্তার বলে কি জীবনের অন্যান্য স্টেজগুলোকে এড়িয়ে যাবি! তাতে তো তোর জীবনটা রস কষ হীন হয়ে যাবে। সার্থকের পিসিও বলে, হ্যাঁ তোমার সাথে কিন্তু ওই ছেলেটিকে বেশ মানাবে। ওদিকে দেখা যায় সার্থক আর খেতে পারছে না, তার খাওয়া স্টপ হয়ে গেছে। সার্থকের বাবা সেই যে জিনিসটাও খেয়াল করেন। সার্থক তখন রেগে গিয়ে স্রোতকে বলে, যতই লজ্জা পাও, মনে মনে তো বেশ ফুর্তি হচ্ছে (Mithijhora serial 21 August update)।
স্রোত তখন বলে, আমার বিষয়ে আপনি কি করে জানলেন? সার্থক বলে, আনন্দ হবে না, বিদেশে যেতে পারবে, বিদেশে থাকতে পারবে, তাহলে এত পড়াশোনা করার কি দরকার ছিল? দেশের টাকায় পড়ে এবার বিদেশে গিয়ে সেটেল হবে! স্রোত তখন বলে, আমি কত টাকার স্কলারশিপ পাই এই দেশ থেকে আর আমার কী করা উচিত সেটা আমি জানি। এরপর দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে যায় আর সার্থক বলে, খাবার নুনে পোড়া, সে আর খেতে পারবে না, এই বলে উঠে যায় (Mithijhora serial 21 August update)।
অন্যদিকে দেখা যায় যে, সমস্ত কিছু ভুলে কাছাকাছি এসেছে রাই আর অনির্বাণ, তাদের মধ্যে সমস্ত দূরত্ব মিটে গেছে। কিন্তু সকালবেলায় যখন রাই বিছানা থেকে ওঠে তার কিছুক্ষণ পরেই রাই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং অনির্বাণ তাকে বিছানায় নিয়ে গিয়ে শোয়ায়। তখন অনির মা বলতে থাকে যে, আগে গিয়ে ওকে ডাক্তার দেখানো উচিত, না হলে ওর পরিবারের লোক তো শেষে আমাদেরকে দোষারোপ করবে। ও যদি ডাক্তার দেখাতে না চায় , তাহলে আমি ডাক্তারকে এখানে ডেকে নিচ্ছি (Mithijhora serial 21 August update)।
রাই বলে, তাদের মত মধ্যবিত্ত পরিবারের মেয়েরা অনেক ছোটখাটো রোগই ডাক্তার না দেখিয়ে এড়িয়ে যায়, টাকা-পয়সার কথা ভেবে, তার কিছু হবে না এমন ছোটবেলায় অনেক হয়েছে। তখন শাশুড়ি মা তাকে বলে, ছোটবেলায় মাথা ঘোরা, গা গোলানো আর বড় বেলায় তো সেটা এক নয়। রাই বুঝতে পারে, শাশুড়ি কি বলতে চাইছেন! অন্যদিকে কলেজে স্রোত ক্লাস করতে না চাইলে তার এক বন্ধু তাকে হাত ধরে জোর করে ক্লাসে নিয়ে যেতে চায়। তখন সার্থক সেটা দেখতে পায় এবং স্রোতকে অপমান করে বলে কলেজে কি হাত ধরাধরি করার জন্য আসো? আমার ক্লাস করতে হবে না। স্রোত তখন বলে, কলেজে কি হাত ধরা এলাউ নেই? আর আপনি যদি ক্লাসে ঢুকতে না দেন, আমরা বাইরে দাঁড়িয়েই ক্লাস করব। এরপর কী ঘটতে চলেছে মিঠিঝোরায়, জানতে হলে দেখতে থাকুন আগামী পর্ব (Mithijhora serial 21 August update)।





