শুটিং-এর মাঝে হঠাৎই অসুস্থ বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, প্রবল উদ্বেগে ভক্তকূল

শুটিং-এর সময়েই হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর অসুস্থতার জেরে সাময়িকভাবে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

খবর অনুযায়ী, সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শুটিং-এ ব্যস্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। এই শুটিং-এর মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পাকস্থলীতে সংক্রমণের জেরেই এই অসুস্থতা বলে জানা গিয়েছে।

পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুসৌরিতে শুটিং করছিলেন তারা। একটি অ্যাকশন দৃশ্য শুট করারই প্রস্তুতি চলছিল। কিন্তু এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। এর জেরে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় শুটিং-এর কাজ। তবে বিবেক অগ্নিহোত্রী জানান কে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফের নিজের দৃশ্য শুট করেন মিঠুন চক্রবর্তী।

পরিচালক এও বলেন যে, অসুস্থ অবস্থায় কোনও অভিনেতা, অভিনেত্রী ওইভাবে শুটিং শেষ করতেন না, কিন্তু মিঠুন চক্রবর্তী মনের জোর নিয়ে সবটা করেছেন। শত অসুস্থতা সত্ত্বেও ছবির শুটিং শেষ করে তবেই সেট ছেড়েছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক মহিলা। অভিযোগ, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তাঁর সঙ্গে সহবাস করেছেন মিমো। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেননি তিনি। মিঠুনের স্ত্রী যোগিতা বালীও এই কথা জানতেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে বেশ শোরগোল পড়ে যায় বলিউডের অন্দরে।

RELATED Articles