ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর রাজ চক্রবর্তীর হাত ধরে শুটিংয়ে মিঠুন চক্রবর্তী, শট দিতেই মহাগুরুকে বুকে জড়িয়ে ধরলেন পরিচালক, আবেগঘন মুহূর্ত

গত মাসের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী ভর্তি হন হাসপাতালে। তারপরেই এই মাসে শুটিং ফ্লোরে মহাগুরু। অসুস্থতাকে পাত্তা না দিয়ে কাজ করছেন তিনি। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার কিছুদিন পরেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন মিঠুন। এখন অনেকটাই সুস্থ তিনি। সুস্থ হয়েই কাজ শুরু করে দিয়েছেন মহাগুরু। এবার রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন মিঠুন চক্রবর্তী। খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার প্রকাশ্যে এল সেই কাজের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর প্রযোজনায় ছবির কাজ শুরু করে দিয়েছেন মিঠুন।

বুধবার ছিল প্রথম দিনের শ্যুটিং। ক্যামেরায় উঠে এসেছে SVF- প্রযোজিত সেই ছবির কিছু এক্সক্লুসিভ মুহূর্ত। ভিডিওর শুরুতেই দেখা যায় শ্যুটিং সেটের ছবি। দেখা যায় মিঠুনের ভ্যানিটি ভ্যানে লেখা ‘দাদা’। পরিচালকের আসনে রাজ চক্রবর্তী। সেটের চারিদিকে লাগানো ক্যামেরা। সামনের একটা ঘরের নেমপ্লেটে লেখা ‘বোস’। সেট রেডি করতে দেখা গেল ভিডিওতে। তারপর ঢুকলেন মহাগুরু। তাঁকে রিসিভ করলেন পরিচালক নিজেই।

অ্যাকশন বলতেই শট দিলেন মিঠুন চক্রবর্তী। ভিডিওতে দেখা গেল সোহিনী সেনগুপ্ত, অনসূয়া মজুমদার ও সোমা চক্রবর্তীকে। শট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা । আউটডোর নয় ইনডোর হচ্ছিল শ্যুট, ভিডিওতে দেখা গেছে একটা বাড়ির মধ্যেই চলছে শ্যুটিং।

রাজ চক্রবর্তী ছবির বিষয়ে বলেন, “এটা একটা ফ্যামিলি ড্রামা। আমরা শ্যুট করছি। SVF-এর ১৬৫ তম প্রোডাকশন। আমি বহুদিন পর SVF-এর সঙ্গে কাজ করছি। অসাধারণ একটা সেট বানিয়েছেন মৃদুল -শাশ্বতী। মানসের অসম্ভব ভালো ক্যামেরা, লাইটও দারুণ। মিঠুনদা প্রথম দিন শ্যুটিংয়ে ফিরে খুবই খুশি। উনি বারবার করে মানসকে কেয়া বাত, কেয়া বাত বলছেন। সবমিলিয়ে খুবই সুন্দরভাবে শ্যুটিং চলছে।”

 

View this post on Instagram

 

A post shared by SVF (@svfsocial)

রাজের পরিচালনায় এই ছবির প্রথম দিনের শ্যুটিংয়ের ভিডিও দেখে মনে হচ্ছে, ছবিতে মিঠুনের স্ত্রীর ভূমিকায় দেখা যেতে পারে অনসূয়া মজুমদারকে। একটা দৃশ্য সোহিনী সেনগুপ্ত ও সোমা চক্রবর্তীকে অনসূয়া মজুমদারের হাত ধরে নিয়ে যেতে দেখা গেল। আবার কখনও থালা হাতে খাবার নিয়ে যেতে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। এই ছবির নাম এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক। প্রযোজনা সংস্থা SVF এর তরফ থেকেও নাম ঘোষণা করা হয়নি। রাজ পরিচালিত এই ছবি ছাড়াও সোহম চক্রবর্তী প্রযোজিত ছবি ‘শাস্ত্রী’তে দেবশ্রী রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন মিঠুন। এই ছবির শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা।

RELATED Articles