‘পুলিশ আগে চটি পরে গু’লি চালাত, এখন উর্দি পরে শাহজাহানদের সুরক্ষা দেয়’, সন্দেশখালি নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু

সন্দেশখালি নিয়ে রাজ্যে উত্তেজনার অন্ত নেই। গ্রেফতার করা হ্যেচজে সন্দেশখালির ‘ত্রাস’ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। আজ, বৃহস্পতিবার ফের সন্দেশখালিতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। তল্লাশি চলছে শাহজাহানের মাছের বাজার ও ইটভাটাতে। আর এমন আবহে এবার নন্দীগ্রামে শহিদ দিবসে গিয়ে সন্দেশখালি প্রসঙ্গ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, ১৪ মার্চ নন্দীগ্রামে শহিদ দিবস। এদিন সকালেই নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেন বিধায়ক শুভেন্দু অধিকারী। পৌঁছন নন্দীগ্রামের সোনাচূড়াতে। সেখানে প্রথমে শহিদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু। এরপর শহিদদের স্মরণে বার্তা দেন তিনি।

প্রথমেই তাঁর বক্তব্যে উঠে আসে নন্দীগ্রামের শহিদদের আত্মত্যাগের কথা। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনে পুলিশের গু’লিতে মৃত্যু হয় ১৪ জনের। তাদের মধ্যে ছিলেন একাধিক মহিলাও। এদিন নন্দীগ্রাম আন্দোলনে শহিদ মহিলাদের কথা বলতে গিয়ে সন্দেশখালির মহিলাদের উপর হওয়া নির্যাতনের প্রসঙ্গ তোলেন শুভেন্দু।

শুভেন্দু কথায়, সন্দেশখালিতে মহিলারা যেভাবে অত্যাচারিত হয়েছেন, যেভাবে নির্যাতিত হয়েছে, সেই ঘটনা নন্দীগ্রামে হওয়া মহিলাদের উপর নির্যাতনের কথা মনে করায়। এদিন শহিদ দিবসের মঞ্চ থেকে সেই শহিদ মহিলাদের প্রণাম জানালেন বিরোধী দলনেতা। মহিলাদের আত্মত্যাগের গুরুত্ব বেশি, এমনটাও জানালেন তিনি।

এখানেই শেষ নয়, এদিন সন্দেশখালি প্রসঙ্গ উঠতেই শুভেন্দুর মুখে শোনা যায় শাহজাহানের কথাও। তিনি জানান, গত বছরের ডিসেম্বরে শাহজাহান তাঁকে হুমকি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কী হল! কে আসলে এই মুহূর্তে ‘খাঁচা’য়। এদিন শাহজাহান প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুলিশকেও খোঁচা দেন শুভেন্দু। তাঁর কথায়, “পুলিশ আগে চটি পরে গুলি করত, আর এখন উর্দি পরে শাহজাহানদের সুরক্ষা দেয়”।  

 শুধু তাই নয়, এদিন এই শহিদ মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করলেন শুভেন্দু। তিনি বলেন, পরিযায়ী পাখিরা আর পরের বছর থেকে নন্দীগ্রামে সভা করবে না। ২০২৫ সালে আর পরিযায়ী পাখিদের দেখা যাবে বলেই হুঁশিয়ারি দেন শুভেন্দু। তবে প্রশ্ন উঠছে যে কাদের এই পরিযায়ী পাখি বললেন শুভেন্দু। নন্দীগ্রামে সভা অনেক দলই করে। তবে কী পরোক্ষভাবে তৃণমূলকেই এই বার্তা দিলেন শুভেন্দু। পরের বছর থেকে নন্দীগ্রামে আর তৃণমূলের জায়গা হবে না, এই কথার মধ্যে দিয়ে আসলে ঠিক কী ইঙ্গিত করলেন বিরোধী দলনেতা, তা নিয়ে প্রথন তো থেকেই যাচ্ছে।

আরও অন্যান্য খবর