ছোটপর্দায় পা রেখেই সাফল্যের শীর্ষে মিঠুন পুত্রবধূ, শিখরে সিরিয়ালের TRP

কয়েকমাস আগেই অভিনয় জগতে পা রেখেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদলসা। ছোটপর্দার মাধ্যমেই অভিনয়ে এসেছেন তিনি। আর অভিনয় শুরুর দিকেই একেবারে পেজ থ্রি-তে নিজের নাম লিখিয়ে ফেলেছেন মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমোর স্ত্রী। বর্তমানে ‘অনুপমা’ নামের একটি হিন্দি ধারাবাহিকে কাব্যার চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের বেশ মন জয় করে ফেলেছে। খুব বেশিদিন হয়নি সিরিয়ালটি শুরু হয়েছে কিন্তু এরই মধ্যে টিআরপি-এর দিক দিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে সিরিয়ালটি। তবে এর কিছুটা সাফল্য মাদলসা-এরও প্রাপ্য।

ছোটো থেকেই ফিল্মি আবহাওয়ার মধেই বড় হয়েছেন মাদলসা। তার বাবা হলেন পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মা। তার মা শীলা শর্মা বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ২০১৮ সালে মিমোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অভিনয় জগতে বেড়ে ওঠার দরুন তার বরাবরই অভিনয়ের দিকে একটা টান ছিলই। ২০০৯ সালে একটি তেলেগু ছবিতে ফিটিং মাস্টারের হাত ধরে ডেবিউ করেন তিনি। এরপর কন্নড়, তামিল, জার্মান, ও কয়েকটি হিন্দি ছবিতেও দেখা যায় তাকে। এর আগে ‘অন্নপূর্ণা’ নামের একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন মাদলসা। টেলিভিশন নিয়ে কেরিয়ার শুরু করার কথা নাকি মিঠুন চক্রবর্তীই বলেছিলেন তাকে।

তার কথায়, “মিঠুন চক্রবর্তী অসাধারণ অভিনেতা। তার থেকে আমি চিরকালই অনুপ্রাণিত হয়েছি। তবে শুধু তিনি নন, আমার শাশুড়ি ও স্বামীও আমাকে প্রচুর সাহায্য করেছেন”।

RELATED Articles

Leave a Comment