উত্তরপ্রদেশের হাথরাসে মনীষা বাল্মিকী নামে এক দলিত কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। যোগী সরকার এর বিরোধিতায় মুখ খুলেছেন সকলেই। কিন্তু জানেন কি কংগ্রেস শাসিত রাজস্থান সরকারের অবস্থা?
যেখানে ১২ দিনে দায়ের হয়েছে নয়টি গণ ধর্ষণের মামলা! হাথরাসের ঘটনা অত্যন্ত নৃশংস এবং এর প্রতিবাদ জানাচ্ছেন সকলেই। যেখানে উত্তরপ্রদেশে বিজেপি সরকার রয়েছে সেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব এই ঘটনার প্রতিবাদে উঠে পড়ে লেগেছে।
কিন্তু যদি নিরপেক্ষভাবে প্রশ্ন করতে হয়, তাহলে নিজেদের দল দ্বারা শাসিত রাজস্থানে নারী সুরক্ষারর হার এত তলানিতে কেন?
আসুন দেখে নেওয়া যাক গত ১২ দিনে যে নয়টি গণ ধর্ষণের মামলা রাজস্থানে দায়ের হয়েছে সেগুলির সংক্ষিপ্ত হাড় হিম করা বিবরণ-
১. আলওয়ার জেলার তিজড়া এলাকায় এক মহিলাকে ৬ যুবক গণধর্ষণ করে ভিডিও ভাইরাল করে।
২. ধৌলপুর জেলায় পিস্তল দেখিয়ে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল। যিনি পরে মারা গিয়েছেন।
৩. সিকার জেলায় বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে গণধর্ষণ করে কয়েকজন। সেই নাবালিকা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার মা এবং বোনকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
৪. জয়পুরের আমেরে অষ্টম শ্রেণিতে পড়া এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে।
৫. জয়পুরের বিদ্যাধর নগর থানা এলাকায় এক তান্ত্রিক মা ও মেয়েকে ধর্ষণ করে।
৬. সিরোহিতে ৬ বছরের শিশুকে গণধর্ষণের পরে হত্যা করা হয়েছিল।
৭. আজমেঢ় জেলায় দলিত মহিলাকে গণধর্ষণ করা হয়েছে ক্ষেতে নিয়ে গিয়ে মুখে কাপড় গুঁজে।
৮. বারান জেলায় দুই নাবালিকা বোনকে প্ররোচিত করে ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
কংগ্রেস উত্তর প্রদেশে আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে। এটা সত্যি যে উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা বাড়ছে। কিন্তু নিজেদের শাসিত রাজ্যে নারী সুরক্ষার এই হাল কখনোই গ্রহণযোগ্য নয়। রাজস্থানী নারীদের সম্মানের গল্প বিশ্ববিদিত। সেখানে তাদের এহেন করুণ পরিণতি কখনোই মেনে নেওয়া যায় না।





