বেঙ্গালুরুতে আসতে পারে আইপিএল ট্রফি, বলছেন দিলীপ বেঙ্গসরকার

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যজনক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত আইপিএল খেলে আরসিবি মোট তিনবার ফাইনালে উঠেছে। আরসিবি ২০১৬ সালে শেষবার ফাইনাল খেলেছিল। ২০১৯ সালে ফ্র্যাঞ্চাইজি ১৪ টি ম্যাচ খেলে মাত্র ৫ টিতে জয় দিয়ে মরসুম শেষ করেছিল। তবে এই বছর জাতীয় দলের প্রাক্তন নির্বাচক চেয়ারম্যান দিলীপ বেঙ্গসরকার মনে করছেন আরসিবি যথেষ্ট ভালো দল।

যদিও তিনি মনে করছেন যে আরসিবি এখনও শিখছে, শিরোপা না জেতা যে কোনও দলেরই চাপ বাড়ায়। এমনিতেই আরসিবি দলে প্রচুর প্রতিভা রয়েছে। তবে তারা এটির বেশিরভাগটি প্রয়োগ করতে সক্ষম হয়নি। বেঙ্গসরকার বলেছনে, “পেসার নবদীপ সাইনি তাদের প্রথম ম্যাচে অত্যন্ত দুর্দান্ত বোলিং করেছিলেন। সুতরাং, আমি টুর্নামেন্টে তাদের অগ্রগতি দেখতে আগ্রহী হব। আরসিবি ফেভারিট হতে পারে- অন্যতম ফেভারিট। তবে আমি বলতে পারি অন্যান্য দলও জিততে পারে।”

তিনি আরও বলেছেন, “এই টি- ২০ ফর্ম্যাটে সামনের দিকে কে এগিয়ে থাকবে তা বলা খুব কঠিন। তবে আমি বলব বেঙ্গালুরু এবার জিতছে, কারণ তারা এখনও পর্যন্ত জেতেনি। কোহলি, এবিডি ভিলিয়ার্স এবং যুজবেন্দ্র চাহাল ভালো করবেন। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে।” তবে আরসিবি এই মরসুমে জিতবে অধিনায়ক বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স এবং যুজবেন্দ্র চাহাল দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করলে।

RELATED Articles

Leave a Comment