বাংলা গোয়েন্দা ছবির জগতে জায়গা করে নিয়েছে মিতিন মাসি। ‘মিতিন মাসি’, ‘জঙ্গলে মিতিন মাসি’র পর তৃতীয় ছবির প্রস্তুতিও শেষ। গত বছরের পুজোর সময় মুক্তি পেয়েছিল জঙ্গলে মিতিন মাসি। সেই গল্পের কয়েক মাস পরেই এবার ফের নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছে মিতিন মাসি। আসছে মিতিন মাসির নতুন বাংলা ছবি।এই নতুন মিতিন মাসির ছবির ভূমিকায় থাকছেন কোয়েল।
নতুন মিতিন মাসির গল্প পরিচালনায় থাকছেন অরিন্দম শীল। অরিন্দম শীলের পরিচালনায় মুক্তি পাবে ‘একটি খুনির সন্ধানে’। এই ছবির কলাকুশলীদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।কোয়েলের স্বামী নিসপাল সিং-এর প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর ব্যানারে আসতে চলেছে ‘একটি খুনির সন্ধানে মিতিন’।
এবারে মিতিন মাসির ছবি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে। কোয়েল মল্লিককের পাশাপাশি অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এবারের এই গল্পে গায়িকার রিনার চরিত্র ফুটিয়ে তুলেছেন মধুরিমা বসাক।
মধুরিমা ছোট পর্দার ভীষণই পরিচিত মুখ। এছাড়া তিনি বেশ কিছু ছবি এবং সিরিজেও কাজ করেছেন। তমালিকার চরিত্রে থাকবেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে থাকবেন শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, প্রমুখ।
বিগত কয়েক বছর ধরে অরিন্দম শীল মিতিন মাসির নানা গল্পকে বড় পর্দায় নিয়ে এসেছেন। মূল চরিত্রে থাকেন কোয়েল। তবে এবার কোয়েলের লুকে বেশ কিছু বদল আনা হয়েছে সে কথা জানিয়েছেন পরিচালক নিজেই। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরিচালক জানান, ‘কোয়েলের লুক তো খুব বেশি পাল্টানোর কিছু নেই। তবুও ওর চশমার ফ্রেম এবারে বদলানো হয়েছে। নেক বেশি সাহসী দেখানো হবে তাঁকে এই ছবিতে। সাজ পোশাকে সেই ছাপ রাখা হয়েছে।’
মিতিন মাসির চরিত্রে কোয়েলের লোক দর্শকদের কাছে বেশ প্রশংসিত। তাই এবার মিতিন মাসের নতুন এডভেঞ্চার। হয়তো এবছরের পুজোতেই মুক্তি পেতে পারে মিতিন মাসির নতুন ছবি।





