Rachana Banerjee last vote campaign for Lok Sabha Election: আগামী সোমবার অর্থাৎ ২০ মে রয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) পঞ্চম দফার ভোট। এদিন ভোট রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে। ফলে আজ, শনিবারই ছিল শেষ দিনের প্রচার (Rachana Banerjee last vote campaign for Lok Sabha Election)। এদিনও জোরকদমে প্রচার করেছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। শেষদিনের প্রচারে কী দেখলেন তিনি?
হুগলিতে যেদিন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) প্রথম প্রচারে গিয়েছিলেন, সেদিন তাঁর এক মন্তব্যের জন্য বেশ কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। হুগলিতে শিল্প হওয়া নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, “শিল্প তো হয়েছে। আমি আসার সময় দেখলাম চারিদিকে ধোঁয়াই ধোঁয়া”। তাঁর এই ‘ধোঁয়াই ধোঁয়া’ মন্তব্য পরবর্তীতে মিমে পরিণত হয়। প্রবল ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। এবার হুগলিতে শেষদিনের প্রচারে কী ঘটল (Rachana Banerjee last vote campaign for Lok Sabha Election)?
আজ, শনিবার সকাল থেকেই প্রচার সেরেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এদিন পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙা থেকে রোড শো শুরু করেন তিনি। আর সেই রোড শো শেষ হয় বৈঁচি বাজার আলিপুর বৈঁচিগ্রাম হয়ে বৈঁচিগ্রাম স্টেশনে। এদিন এই গরমকে উপেক্ষা করেও হুড খোলা গাড়িতে করে প্রচার সেরেছেন রচনা। বিকেলে আবার প্রচার করেছেন চুঁচুড়া পুরসভা এলাকায় (Rachana Banerjee last vote campaign for Lok Sabha Election)।
রচনার (Rachana Banerjee) কথায়, এই গত দেড়-দু’মাসে মানুষের ভালো সাড়া পেয়েছেন তিনি। দু’দিন আগে রচনার বৈঁচিতে প্রচারে যাওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে সেখানে যেতে পারেন নি তিনি। ফলে দলের কর্মীদের বেশ ক্ষোভও হয়েছিল সেই কারণে। তবে আজ সেই ক্ষোভ দূর করেছেন তৃণমূল প্রার্থী (Rachana Banerjee last vote campaign for Lok Sabha Election)।
এদিন রচনা (Rachana Banerjee) কিছুটা মজার ছলেই বলেন, “আমাকে দু টুকরো করে দিলে ভাল হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছনো। সবাই আশা করছে কিন্তু কিছু করার নেই। গাড়ি দাঁড় করিয়ে দেয় সবার সাথে হাত মেলাতে হয় সেই কারণে হয়ত পৌঁছতে পারিনি। ওই জন্য আজ সকালে এসে সেখানে প্রচার করলাম” (Rachana Banerjee last vote campaign for Lok Sabha Election)।
প্রচারের শুরুর দিনে তো হুগলিতে শিল্পের ধোঁয়া দেখেছিলেন তিনি। শেষদিনের প্রচারে কী দেখলেন (Rachana Banerjee last vote campaign for Lok Sabha Election)? রচনা (Rachana Banerjee) বলেন, “আজকে ধোঁয়ার জায়গায় নেই আমি। আজকে শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। গত দেড়মাস ধরে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছি। এবার উপরওয়ালা জানেন। যাই হোক না কেন প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব”।





