মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস, নামটি সোশ্যাল মিডিয়া জগতে বেশ জনপ্রিয়। তবে তার থেকেও বেশী জনপ্রিয় হলেন ‘ঝুমা বউদি’। যে কোনও সময় ঠাকুরপোদের নিজের দিকে আকর্ষণ করার জন্য একেবারে সিদ্ধ হস্ত তিনি। ভোজপুরি সিনেমাতে মানুষের মনোরঞ্জন করলেও বাঙালি ঠাকুরপোরা কিন্তু তাকে ঝুমা বউদি নামেই চেনেন বেশী।
হইচই প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-এর ঝুমা বউদি চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতিলাভ করেছেন মোনালিসা। তার সাহসী ছবি, লাস্যময়ী ভঙ্গি ও শারীরিক উন্মাদনায় ঘায়েল হয়েছেন অনেক পুরুষ। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মোনালিসা। আর তাকে দেখতেই সোশ্যাল মিডিয়াতে ভিড় জমান ঠাকুরপোরা। প্রতিনিয়তই নিজের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি তার একটি পোস্ট করা ছবিতে যেন রীতিমতো তার উষ্ণতা চুঁইয়ে পড়ছে।
কালো রঙের ফিনফিনে নাইট স্যুটে বিছানায় বসে ছবির জন্য পোজ দিয়েছেন ‘ঝুমা বউদি’। একের পর এক আবেদনময়ী ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। তার এই ছবিতেই একেবারে কুপোকাত তার ঠাকুরপোরা। ‘হট অ্যান্ড সেক্সি’ লুকে দেওরদের রাতের ঘুম কেড়েছেন তাদের প্রিয় বউদি। বরাবরই নিজের হট লুকে নিজেকে মেলে ধরেন এই বঙ্গ তনয়া, তবে এবারে সাদা বিছানায় বসে ও শুয়ে কালো নাইট স্যুটে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন এই অভিনেত্রী।
কিছুদিন আগেই স্বামী বিক্রান্তের সঙ্গে গোয়া থেকে ঘুরে এসেছেন মোনালিসা। তাদের ঘুরতে যাওয়ার বিভিন্ন ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি। সেই সব হট ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়। গোয়া থেকে ফিরে স্বামী বিক্রান্তের জন্য করবা চৌথের ব্রতও পালন করেন অভিনেত্রী। সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি।





