মে থেকে করোনার জেরে চীনে স্মার্টফোন বিক্রিতে ভাটা, জুলাইয়ে বিক্রি কমল ৩৫ শতাংশ

করোনা শুধু মানুষের শরীরের ওপরই কুপ্রভাব ফেলেনি দেশের অৰ্থনীতির ওপরও তার করাল ছায়া ফেলেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক শিল্প ও উৎপাদন। করোনার হাত থেকে মুক্তি পায়নি কোনো দেশই। করোনার চলতে চীনে জুলাইতে ৩৫ শতাংশ স্মার্টফোনের বিক্রি কমেছে।

করোনার আগের পরিস্হিতি এবং এখনকার পরিস্হিতি বিচার করলেই বোঝা যাবে করোনার প্রাদুর্ভাব কোন দেশের অৰ্থনীতির ওপর কতটা পড়েছে। যেমন করোনার আগে দিব্যি মানুষ স্মার্টফোন কিনছিল ফলে ব্যবসাও ভালো চলছিল। কিন্তু এখন সেই চাহিদা কমেছে। যার জেরে রফতানিও অনেকটা কমেছে। চীনের অ্যাকাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি-র পরিসংখ্যান অনুযায়ী এ বছর ২১.৩ মিলিয়ন মোবাইল বিদেশে রপ্তানি করেছে চীন। কিন্তু গতবছর এর পরিমাণ ছিল ৩৩ মিলিয়ন।

প্রসঙ্গত, চীনেই সর্বপ্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। যার জেরে এই বছরের শুরুতে চীনে বিক্রি বেশ খানিকটা কমে ছিল। তবে চীন ধীরে ধীরে করোনার পরিস্হিতি কাটিয়ে উঠতে শুরু করার পর এপ্রিলে স্মার্ট ফোনের বিক্রি ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এরপর মে ও জুন মাস থেকে মোবাইল বিক্রি কমতে থাকে। মে-তে কমে ১০ শতাংশ, জুনে কমে ১৬ শতাংশ। ফলে চীনে ফোনের ব্যবসা এখন দারুন মন্দায় চলছে।

তবে হাল ছাড়েননি ব্যবসায়ীরাও। আপাতত করোনার প্রভাব কাটিয়ে পাইকারি বাজার খুলেছে চীনে। ফলে ধীরে ধীরে বিক্রি শুরু হয়েছে। তবে এ বছরে গত বছরের মতো বিক্রি যে হবে না সেটা মেনেই নিয়েছেন ব্যবসায়ীরা। তবু কিছুটা হলেও যদি বিক্রি হয় তবেও শান্তি তাদের জন্য।

RELATED Articles

Leave a Comment